সর্বশেষ
সর্বশেষ

Day: September 19, 2023

রংপুরে বাড়িতে হামলা-ভাংচুরের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির নেতার সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাড়িতে হামলা-ভাংচুরের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির নেতা কাজী মাজহারুল ইসলাম লিটনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল ইসলাম লিটন। তিনি বলেন, শনিবার বিকাল ৩টায় নগরীর শাপলাচত্বর এলাকায় মহানগরীর কোতোয়ালি মেট্রো থানার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলারের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়। এছাড়া আমার স্বজনদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে বাড়ির মালামাল করে নিয়ে যায়। এ ঘটনায় রংপুর মেট্রো কোতোয়ালি থানায় আমি বাদী হয়ে ১০ জনের নামে এজাহার দায়ের করি । তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তায় ভুগছে। তাই আমি ন্যায় বিচারের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

Read More »

রংপুর চিড়িয়াখানায় যুক্ত হলো দুটি রয়েল বেঙ্গল টাইগার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের চাহিদা পূরণের লক্ষ্যে দীর্ঘ দেড় বছর পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টায় রংপুর চিড়িয়া খানায় যুক্ত হলো দুটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘ দুটি চট্টগ্রাম চিড়িয়াখানা হতে আনা হয়েছে। চিড়িয়াখানার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারী রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা যায়। এরপর দেড় বছরের বেশি সময় ধরে বাঘ শূন্য ছিল । দীর্ঘ দেড় বছর পরে চট্টগ্রাম চিড়িয়াখানা হতে দুটি বাঘ আনা হয় রংপুর চিড়িয়াখানায়। বাঘ দুটির সম্ভাব্য নাম রাখা হয় রোমিও এবং জুলিয়েট। এ সময় চট্টগ্রাম চিড়িয়াখানার ডিপুটি কিউরিটন ডাঃ শাহাদাত হোসেন বলেন, রয়েল বেঙ্গল টাইগার দুটি একই দিনে কাকতালিয় ভাবে ১৯ সেপ্টেম্বর/২০২১ সালে জন্মগ্রহন করেন। আজ একই তারিখে দুটি বাঘই এক সাথে রংপুর চিড়িয়াখানায় আনা হলো। তারা গরুর মাংস ভক্ষন করেন। আমাদের চিড়িয়াখানায় বেশ কয়েকটি বাঘ রয়েছে, আমাদের চিড়িয়াখানায় জলহস্তি নাই। তাই আমরা ঢাকা কেন্দ্রীয় চিড়িয়াখানায় চাহিদা প্রদান করলে সেখান হতে আমরা দুটো জলহস্তি পাই, বিনিময়ে আমরা রংপুর চিড়িয়াখানায় দুটি বাঘ দিলাম। এদিকে রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডাঃ আমবার আলী তালুকদার সাংবাদিকদের বলেন, প্রায় দেড় বছর হতে রংপুরে বাঘ শুন্য। চট্টগ্রাম চিড়িয়াখানা হতে জলহস্তি বিনিময়ে দুটো বাঘ আনা হলো। আমরা খুবই আনন্দিত আজ বাঘ দুটির জন্মদিন হওয়ায় আমরা কেক কেটে আনন্দ প্রকাশ করলাম। আগামী বছরেও জন্মদিন পালন করা হবে। আমরা বাঘ দুটির সম্ভাব্য নাম রাখলাম রোমিও এবং জুলিয়েট। আশা করছি আমরা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে পারবো। বাঘের খাওয়া ও চিকিৎসার ব্যপারে কিউরেটর বলেন, আমাদের বোর্ড রয়েছে তারা বসে সিদ্ধান্ত নিবে তারা কি খাবে, পরিমান কত হবে। আর চিকিৎসার সিদ্ধান্ত সেখান হতেই নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী, ঠিকদার মোঃ মুরাদ হোসেন, শিশু পার্কের ঠিকাদার মোঃ রমজান আলী তুহিনসহ চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারি ও শতাধীক দর্শনার্থী। উপস্থিত সকলে বাঘের আগমনে আনন্দ ও স্বস্তি প্রকাশ করে বলেন, আগামীতে আশা করা যাচ্ছে রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থী অনেক বৃদ্ধি পাবে।

Read More »