
রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিস্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে শান্তিও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহ-সভাপতি হেলাল হোসেন, নাজমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ, সহিদুজ্জামান লাভলু, দপ্তর সম্পাদক আরবাব হোসেন রিয়েল, প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়।














