সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

রংপুর মহানগর যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিস্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে শান্তিও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহ-সভাপতি হেলাল হোসেন, নাজমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ, সহিদুজ্জামান লাভলু, দপ্তর সম্পাদক আরবাব হোসেন রিয়েল, প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM