সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ৩ দফা দাবিতে কারমাইকেল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

রংপুরে ৩ দফা দাবিতে কারমাইকেল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মকর্তাদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে সারাদেশের ন্যায় কর্মবিরতি পালন করেছে কারমাইকেল কলেজের কর্মচারীবৃন্দ।

সোমবার ( ৯ অক্টোবর) রংপুর কারমাইকেল কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণ ব্যতি রেখে নতুন নিয়োগ বন্ধের দাবি নিয়ে কর্মবিরতি চলাকালীন সময় বক্তব্য রাখেন মোঃ ঃ রেজাউল করিম, সাহেবুল ইসলাম হৃদয়, মাহবুবুল আলম ময়না, মোঃ জহুরুল ইসলাম, রাজু আহমেদ লিটু, জাকির হোসেন, মনির হোসেন, মেহেরুল ইসলাম, আরব আলী, মোঃ আজাহার আলী, প্রমূখ। তারা বলেন, দীর্ঘ ২০১৩ সাল থেকে এই আন্দোলন। উর্ধতন কর্মকর্তাদের নিকট উথাপন করা হয়েছে। সংসদে উপস্থাপন করা হয়েছে এখনো কোন কর্ণপাত হয় নি।

এত দিনে মৌখিক আশ্বাসের উপর চলছি আমরা। এর মধ্যে আবার নিয়োগ দেয়া হচ্ছে। এতে আমাদের চাকরি নিয়েও আতঙ্কে আছি আমরা। ৪ হাজার থেকে ১০ হাজার টাকার এই যৎসামান্য বেতন নিয়ে আমাদের খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। আমাদের এই ৩ দফা দাবি বাস্তবায়ন জন্য সরকারের প্রতি দাবি জানাই। উল্লেখ্য ঃ গত ৫ তারিখ বৃহস্পতিবার, দৈনিক ১ ঘন্টা করে এই কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে যতদিন না এই আন্দোলন বাস্তবায়ন হবে। কোন পদক্ষেপ না নেয়া হলে আরও জোড়ালো আন্দোলন করবেন বলে প্রতিবেদককে জানিয়েছেন কর্মচারী নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM