সর্বশেষ
সর্বশেষ

Day: October 11, 2023

রংপুর নগরীর ৩ নং ওয়ার্ডে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কদম তলা বাজার ও পান্ডার দিঘী বাজারে মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি । মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, আতিক ঊল আলম কল্লোল, এ্যাড. আবু সাঈদ সুমন, মিজানুর রহমান তুহিন, গোলাম মোস্তফা মনি, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন,পশুরাম থানা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন লেবু, নির্মল চেয়ারম্যান, কৃষক লীগ নেতা করিম,স্থানীয় সমাজ সেবক সুধা রায়, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।

Read More »

রংপুরে আশা’র বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আশা’র বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আশা রংপুর বভিাগরে উদ্যোগে আরকে রোড, স্কাইলন মিলনায়তনে আশা বভিাগীয় র্পযায়ে সাংবাদকি মতবনিমিয় সভায় ঋণ ও সঞ্চয় র্কমসূচরি পাশাপাশি আশা’র শক্ষিা, শক্ষিা বৃত্ত,ি প্রাথমকি স্বাস্থ্যসবো, ফজিওিথরোপ,ি স্যানটিশেন ও র্দুযোগকালীন সহায়তা ইত্যাদি সামাজকি উন্নয়ন সর্ম্পকে সাংবাদকিদরে মাঝে অবহতি করা হয় সভায় প্রধান অতথিরি বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডব্লউি.এম. রায়হান শাহ্ । বশিষে অতথিরি বক্তব্য রাখেন আশা’র হডে অফ অডটি তানভরি আহমদে, আশা’র এ্যসস্ট্যিান্ট ডরিক্টের এম. আনসারুল করমি, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মরেনিা লাভলী । সভায় সভাপতত্বি করনে আশা’র ডভিশিনাল ম্যানজোর মীর আনছিুর রহমান। মতবনিমিয় সভায় রংপুর জলোর বভিন্নি প্রন্টি ও ইলক্ট্রেকি মডিয়িার বভিন্নি সাংবাদকিবৃন্দ সংস্থার বভিন্নি র্কমসূচি সর্ম্পকে অবগত হয়ে উপস্থতি কন্দ্রেীয় র্কমর্কতাগনকে আশা’র র্কমসূচি সর্ম্পকে জানতে চান । প্রধান অতথিি সাংবাদকিদরে মাঝে সংস্থার চলমান র্কাযক্রম অবহতি করার মাধ্যমে প্রতষ্ঠিানরে সচ্ছতা ও জবাবদহিতিার এক সাহসী উদ্যোগ বলে অবহতি করনে এবং বশিষে অতথিি প্রসেক্লাব এর সাধারন সম্পাদক উপরোক্ত সকল র্কমসূচি সর্ম্পকে অবহতি হয়ে আশার ভূয়সী প্রসংশা করনে এবং আগামীতে এ সকল র্কমসূচরি পরধিি বৃদ্ধি করে সামাজকি নরিাপত্তা বলয় সৃষ্টতিে ভূমকিা রাখার জন্য বশিষেভাবে অনুরোধ করনে। সভায় সাংবাদকিদরে বভিন্নি প্রশ্নরে দনে আশা’র এ্যসস্ট্যিান্ট ডরিক্টের এম. আনসারুল করমি।

Read More »

রংপুরে পৃথক অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীর গ্রুপকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পৃথক দুটি অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন ও ব্লাক রুবেলসহ তাদের সহযোগী ৩ জনকে দেশীয় অস্ত্র পাইপগান ও রিভলবারসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার হল রুমে সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উৎপল কুমার রায়। সাংবাদিকদের লিখিত বক্তব্যে জানান, মঙ্গলবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভূক্ত একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন @ মেরিল সুমন (২৮) ও তার গ্রুপের ১০/১২ জন শীর্ষ সন্ত্রাসী কোন অজ্ঞাত এলাকায় ডাকাতির জন্য সশস্ত্র হয়ে একত্রিত হয়েছে। এই সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের নেতৃতে ১২ জনের একটি চৌকস পুলিশ দল কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ কামাল কাছনা তাঁতীপাড়া ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১৫ টির অধিক মামলার আসামী রাজিব হোসেন সুমন উরফে মেরিল সুমনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১ টি লোহার তৈরী পুরাতন পিস্তল ও ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এবং তার সঙ্গে থাকা সন্ত্রাসী বিল্লাহ(২৭) আব্দুল মমিন (৪২) জুনায়েদ হোসেন অনিক (২৫) এবং সাজ্জাদ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেই ঘটনাস্থলের আশপাশে তল্লাশী করে ১ টি লোহ রড, ২ টি ষ্টিলের পাইপ, ২ টি চাপাতি ও ৩টি বাশেঁর লাঠিসহ ২ টি জুতা এবং লায়’লনের রশি উদ্ধার করে জব্দ করা হয়। এবং অপরদিকে একই রাতে মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে একটি পেশাদার ডাকাত দলকে কোবারু মৌজাস্থ মামা- ভাগিনার মোড়ে একটি সাদা রঙ্গের প্রাইভেটকার তল্লাশী করে তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল উরফে ব্লাক রুবেলকে একটি দেশীয় তৈরী পাইপগান একটি চাইনিজ কুড়াল ও একটি দেশীয় ছোড়াসহ ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামসহ তার নেতৃত্বে চৌকশ একটি পুলিশ দল এবং ওই প্রাইভেট কারে তার সাথে থাকা অপর আসামি ফিরোজ হোসেন,শহিদুল ইসলাম,মোতাসিম বিল্লাহ লিয়নকে আটক করা হয়। এবং গাড়ী তল্লাশি করে আরো ২টি দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেট কারের পিছনে থাকা আরো ০৩ টি মোটর সাইকেলযোগে আসামী আলম মিয়া ও রঞ্জু মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা রুখতে এ অভিযান অব্যাহত থাকবে

Read More »

স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ অক্টোবর ২০২৩ খ্রি. ভারতের নয়াদিল্লীতে আগামী ১২-১৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় “নবম G20 পার্লামেন্টারি স্পীকারস সামিট (পি২০)” শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন। উল্লেখ্য, ভারত সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১৬-২০ অক্টোবর ২০২৩ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ” দ্য ২০২৩ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম”- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভ্রমণ শেষে স্পীকার আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখে দেশে ফিরবেন।

Read More »

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের উদ্দেশে হাইকোর্ট

হাইকোর্ট রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আদিলুর-নাসিরের আপিলের গ্রহণযোগ্যতার শুনানি ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে এক শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে মন্তব্য করেছেন হাইকোর্ট। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের করা আপিলের গ্রহণযোগ্যতা-বিষয়ক শুনানিতে আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের উদ্দেশে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। এক দশক আগের ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এই জেল-জরিমানার রায়ের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করে জামিন চান আদিলুর ও নাসির। আজ বিষয়টি শুনানির জন্য হাইকোর্টের উল্লিখিত বেঞ্চে ওঠে। আজ আদালতে আদিলুর ও নাসিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল আমিন ভূঁইয়া ও মো. আহসানুজ্জামান ফাহিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। ক্রম অনুসারে বিষয়টি উঠলে আদালতকক্ষে থাকা ডায়াসের (আইনজীবী যেখানে দাঁড়িয়ে শুনানি করেন) সামনে গিয়ে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তখন আদালতকক্ষে থাকা আসন (যেখানে আইন কর্মকর্তারা বসেন) থেকে দাঁড়িয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীদের আগে বলতে দিন। আপনি আগেই লাফ দিয়ে উঠছেন কেন?…দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ পরে আদিলুর ও নাসিরের আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় (আপিলকারীদের) ২ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেন, ‘কী জন্য দিয়েছে?’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘৫৭ (২) ধারায় সাজা দিয়েছে।’ আদালত বলেন, ‘জামিনের আবেদন দিয়েছেন কি?’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘জামিনের আবেদনও রয়েছে।’ এরপর শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, তাঁদের (আদিলুর ও নাসির) বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া, অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘তাহলে তাঁদের (আদিলুর ও নাসির) কম সাজা দিলেন কেন? তাহলে তো যাবজ্জীবন সাজা দেওয়া উচিত ছিল। দুই বছর দিলেন কেন?’ পরে আদালত আদিলুর ও নাসিরের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাঁদের জরিমানা স্থগিত ও জামিন মঞ্জুর করে আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত আদিলুর ও নাসিরের কারামুক্তিতে আইনগত বাধা নেই। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলাটি হয়েছিল।

Read More »

নির্বাচনের সময় সরকার ও ইসি কীভাবে কাজ করবে তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দল : সিইসি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ অক্টোবর, ২০২৩ খৃ. প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার ও ইসি কীভাবে কাজ করবে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল। তিনি বলেন, ‘আজকের বৈঠকে আমেরিকার প্রি-অ্যাসেসমেন্ট টিম আমাদের রোল, দায়িত্ব, কর্মকান্ড, সরকারের সঙ্গে ইসির কো-অর্ডিনেশন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা ইসির রোল, সরকারের রোল, সরকারের সঙ্গে ইসির কো-অর্ডিনেশন সবকিছু সম্পর্কে তাদেরকে জানিয়েছি।’ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা জানান। সিইসি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল মূলত বাংলাদেশের প্রি-অ্যাসেসমেন্ট করতে এসেছেন। তাদের মূল ফোকাস হলো সুষ্ঠু, স্বাধীন, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।’ কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সর্বোপরি তারা আমাদের কাছে যা যা জানতে চেয়েছেন, আমরা সবকিছু জানিয়েছি। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে, তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সময়ে তারা পর্যবেক্ষক পাঠানোসহ বাকি সিদ্ধান্ত নেবে। দেশে গিয়ে তারা কী সিদ্ধান্ত নেবেন এটি তাদের বিষয়।’ বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- ইন্টারন্যশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড। শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। তারা ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

Read More »

রেলপথ উদ্বোধন : ট্রেনে চড়ে প্রধানমন্ত্রীর পদ্মা পাড়ি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ভাঙ্গা (ফরিদপুর), ১০ অক্টোবর, ২০২৩ খৃ. : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর, পদ্মা সেতু দিয়ে একটি বিশেষ ট্রেনে চড়ে প্রমত্তা পদ্মা নদী পার হয়েছেন। এটি দেশের অর্থনীতির সমৃদ্ধির পথে আরেকটি মাইলফলক। প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে এক নাগরিক সমাবেশে দুপুর ১২টা ২৪ মিনিটে সুইচ টিপে ডিজিটালভাবে ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের একটি ফলক উন্মোচন করেন। নতুন ট্রেন সার্ভিসটি উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাওয়া থেকে একটি বিশেষ ট্রেনযোগে এসে ভাঙ্গা’র ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক মহাসমাবেশে যোগ দেন। মাওয়া রেলস্টেশনে শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা দুপুর ১২টা ৫২ মিনিটে দুই মহিলা টিকিট বিক্রেতার কাছ থেকে তাঁদের এবং তাঁদের পরিবারের শিশু সদস্যদের জন্য টিকিট সংগ্রহ করেন। টিকিট সংগ্রহের পর, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সেখানে উপস্থিত লোকজনকে টিকিট দেখাতে দেখা যায়। প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনে ওঠেন। ট্রেনটি পদ্মা সেতু পার হওয়ার সময় প্রধানমন্ত্রীকে বাইরের দৃশ্য উপভোগ করতে দেখা যায়। এক পর্যায়ে তাঁকে সর্বশক্তিমান আল্লাহ্র কাছে দু’হাত তুলে মোনাজাত করতে দেখা যায়। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও তাঁর সাথে মোনাজাতে অংশ নেন। মাওয়া থেকে ভাঙ্গাগামী ১৪ বগি-বিশিষ্ট বিশেষ ট্রেনে শেখ হাসিনাকে তাঁর সহযাত্রীদের খোঁজ খবর নিতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও, বিভিন্ন পেশার আরও ৫০ জন ট্রেনে ভ্রমণ করেন। এই ৫০ জনের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা, চারজন প্রাথমিক ছাত্র, একজন প্রাথমিক শিক্ষক, তিনজন মাদ্রাসার ছাত্র, একজন ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, দুইজন জাতিগত সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায়ের একজন, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন রিকশাচালক, একজন পুরুষ কৃষক, একজন মহিলা কৃষক, একজন গার্মেন্টস কর্মী, একজন ফেরি চালক, একজন বোটম্যান, একজন মেট্রো-রেল কন্ট্রোলার, একজন টিটিই, একজন লোকো মাস্টার, একজন স্টেশন মাস্টার, একজন পথচারী, একজন বাস চালক, একজন হকার, একজন সবজি বিক্রেতা, একজন পাট মিল শ্রমিক, একজন নার্স, একজন দিনমজুর, একজন জেলা আনসার ও ভিডিপি সদস্য, একজন ভিডিপি সদস্য, একজন পুলিশ সদস্য, একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা, একজন স্কাউট, একজন বিএনসিসি, একজন র‌্যাব সদস্য, একজন রেলওয়ে পুলিশ সদস্য, একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর একজন সদস্য, বিমান বাহিনীর একজন সদস্য, বিজিবির একজন সদস্য, কোস্টগার্ডের একজন সদস্য এবং আরএনবি থেকে একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছালে, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের স্টেশনে তাঁকে স্বাগত জানাতে দেখা যায়। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের পর, শেখ হাসিনা আজ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মানাধীন ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার নতুন রেলপথের ঢাকা-ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার রেল সংযোগ উদ্বোধন করেন। এই প্রকল্পটি দেশের দক্ষিণাঞ্চলে অগ্রগতির এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রধানমন্ত্রীর মহাসমাবেশ উপলক্ষে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম এক জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই জনগণ তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করেছে। এ সময় জনগণকে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পদ্মা সেতু ও রেল সংযোগ নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটায়, প্রধানমন্ত্রী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। ঢাকা-ভাঙ্গা রেল রুট আজ উদ্বোধন করা হলেও এ রুটে বাণিজ্যিক ট্রেন সার্ভিস এখনই চালু হচ্ছে না, তবে ট্রেন সার্ভিস শিগগিরই চালু হবে। এর আগে গত ৭ সেপ্টেম্বর পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে বিশেষ ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়। গত বছরের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্প’র আওতায় ঢাকা ও যশোরের মধ্যে রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯,২৪৬.৮০ কোটি টাকা এবং চীনের এক্সিম ব্যাংক ২১,০৩৬.৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে।

Read More »