সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীর ৩ নং ওয়ার্ডে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

রংপুর নগরীর ৩ নং ওয়ার্ডে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কদম তলা বাজার ও পান্ডার দিঘী বাজারে মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে।

জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি ।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, আতিক ঊল আলম কল্লোল, এ্যাড. আবু সাঈদ সুমন, মিজানুর রহমান তুহিন, গোলাম মোস্তফা মনি, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন,পশুরাম থানা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন লেবু, নির্মল চেয়ারম্যান, কৃষক লীগ নেতা করিম,স্থানীয় সমাজ সেবক সুধা রায়, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM