
লায়ন্স ক্লাব অব রংপুরের ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব রংপুর ও লিও ক্লাব রংপুর সেন্টালের পরিচালনায় রংপুরের বিভান্ন এলাকার অসহায় মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন এনামুল হক সোহেল, পরিচালকা লায়ন হাসান মাহাবুব আখতার লোটন, ভাইস প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি, লায়ন একেএম বানিউল আদম বাবু, লায়ন বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন, লায়ন মোঃ আল হেলাল, লায়ন সঞ্জিত কুমার দুরন্ত, লায়ন ফরিদ আহমেদ রুমি, পচিালক লায়ন ফারহানা হাসান বীথি, লায়ন মানিক হোসেন, লায়ন আনোয়ারুল হক, লায়ন ডাঃ সাবিহা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।














