জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে আনন্দ র্যালী বের করা হয়। আনন্দ র্যালীটি বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুরালে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এরপরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মঞ্জুরুল হক, আব্দুর রাজ্জাক, আশরাফ আলী, খন্দকার আকমল, অনিল চন্দ্র, সহ সাধারণ সম্পাদক রমজান আলী, আব্দুল আজিজ, বেলাল হোসেন, নিজাম উদ্দিন, ইমান আলী, জাতীয় শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, হযরত আলী, আবদুল কাদের, আব্দুল হামিদ, পীরগাছা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বাবু মিয়া, বাংলাদেশ ব্যাংক এমপ্লোয়িজ শাখা রংপুর অঞ্চলের (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সদস্য শেখ মাহাবুব নাছির টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















