জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের ৫৪ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরির নগরীর চাউল আমদ রোডস্থ মহানগর জাতীয় শ্রমিক লীগের কায়ালয়ে আলোচনা সভায় রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সাখাওয়াত হোসেন, মোঃ পলাশ, মহিলা নেত্রী সুখতারা, সাদিয়া রহামান, সহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ । আলোচনা শেষে ৫৪ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
















