
আগামী এক মাসের মধ্যে লালবাগ বাজার উন্নয়ন কাজ শুরু..রসিক মেয়র মোস্তফা
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন- আগামী একমাসের মধ্যে লালবাগ বাজার উন্নয়নের কাজ শুরু হবে। কোন প্রজেক্ট হোক আর না হোক, প্রয়োজনে নিজস্ব অর্থায়নে কাজ শুরু হবে। এটা লালবাগ এলাকার দাবি, লালবাগ বাজার রংপুরের ঐতিহ্য বহণ করে। তাই এর উন্নয়ন আবশ্যক।লালবাগ বাজার দোকান মালিক সমিতির সহযোগীতায় কারমাইকেল শিক্ষার্থী পরিষদের আয়োজনে কারমাইকেল বিশ্বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ২বারের ভিপি আলাউদ্দিন মিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় শনিবার (১৪ অক্টোবর) রাতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এ সময় বাজেট বৈষম্য নিয়ে রসিক মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মাত্র ৭৪ বর্গ কিলোমিটার সেখানে গত ৫ বছরে ৪,৮০০ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে পাশাপাশি রংপুর এতো বড় সিটি সেখানে বাজেট দেয়া হয়েছে মাত্র ৩৯০ কোটি টাকা। এটা কি ধরনের বৈষম্যতা, আমরা ভিক্ষা চাইনা ন্যার্য হিস্যা চাই। আমাদের বাজেট কেটে অন্য কোথাও দেয়া কি ঠিক। আমরা ২০২১ সালে ১৯৮০ কোটি টাকার বাজেট প্রপোজাল পাঠিয়েছি ২০২১,২২,২৩ সাল পার হলেও এর কোন খবর নাই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মেয়র বলেন, আপনি গোপালগঞ্জের কিংবা নিদিষ্ট কোন স্থানের প্রধানমন্ত্রী নন আপনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি সমান থাকতে হবে। সমহারে বন্টন করতে হবে। রংপুরে ৩৩ টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন গঠিত ১৫টি আগের বর্ধিত ১৮টি যেখানে সংযোগ, রাস্তা, ড্রেন কিছুই নেই। কোথা হতে এসবের কাজ হবে তাই সমমান বরাদ্দ দাবি করছি।এমপি মন্ত্রীদের উদ্যেশ্যে রসিক মেয়র মোস্তফা বলেন, আপনারা জনগনের প্রতিনিধি মহান সংসদে জনগনের দাবির কথা বলেন। জনগনের জন্য বলেন। তাহলে উন্নয়ন সম্ভব হবে।সংবর্ধনা অনুষ্ঠানে লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, হাতীবান্ধা জাতীয় পার্টির মনোনিত সংসদ নির্বাচনে পদপ্রার্থী দেলোয়ার হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, যুব সংহতি মহানগর কমিটির সভাপতি শাহিন হোসেন জাকির, লালবাগ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ প্রমূখ।কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ফুল দিয়ে অতিথি বরণ, ক্রেষ্ট বিতরণ সংবর্ধিত অতিথি আলাউদ্দিন মিয়াকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।










