সর্বশেষ
সর্বশেষ

Day: October 20, 2023

রংপুরে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ১ মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে এফবিসিসিআই এর পরিচালক ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, রংপুর মেট্রোপলিটর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিয়োদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, বিসিবি’র পরিচালক ও রংপুর বিভাগীয় ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক আলী আহমেদ চান, সাব্বির আহমেদ, আখতারুজ্জামান মওলা, জাবেদ হোসেন জুয়েল, রাকিবুল হাসান, রুবায়েত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর জেলা যুবলীগের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা যুবলীগের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ বন বিভাগের সামনে হতে একটি আনন্দ শোভা যাত্রা বের হয়ে দর্শনা, মর্ডান মোড় হয়ে মাহিগঞ্জ, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর হয়ে বঙ্গবন্ধুর মূর‌্যালে শেষ করে সেখানে পূষ্পমাল্য অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক অনুমোদিত রংপুর জেলা যুবলীগের কমিটির সভাপতি লক্ষীন চন্দ্র দাসের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মইনুল হোসেন খান নিখিলকে সম্মান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু মূর‌্যালে পূষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে নব নির্বাচিত সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ডিজেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি নওশাদ আলম রাজু, ফারুক হোসেন বাবু, যুবলীগ নেতা মিলন আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।এ সময় রংপুর জেলার সকল উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের নবিন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের নবিন বরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর লালবাগ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর নবিন বরণ অনুষ্ঠানে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে সহকারী অদ্যাপক (অর্থনীতি) মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মোঃ মোস্তাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান আলোচক কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞা। বিশেষ আলোচক সহকারি প্রধান শিক্ষক শেগুফতা নাসরীন। আরও বক্তব্য রাখেন শিক্ষক কাওসার পারভীন, ফারজান ইয়াছমিন, মোঃ রোজাউল করিম মন্ডল, খন্দকার মাহমুদা, এমএ এরশাদ খান, মোঃ ফয়জার রহমান, মরকুদার রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুল, ফাহিম, সুমাইয়া নুর, নিলয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Read More »