জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের নবিন বরণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর লালবাগ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর নবিন বরণ অনুষ্ঠানে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে সহকারী অদ্যাপক (অর্থনীতি) মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক মোঃ মোস্তাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান আলোচক কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞা।
বিশেষ আলোচক সহকারি প্রধান শিক্ষক শেগুফতা নাসরীন। আরও বক্তব্য রাখেন শিক্ষক কাওসার পারভীন, ফারজান ইয়াছমিন, মোঃ রোজাউল করিম মন্ডল, খন্দকার মাহমুদা, এমএ এরশাদ খান, মোঃ ফয়জার রহমান, মরকুদার রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরিফুল, ফাহিম, সুমাইয়া নুর, নিলয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















