জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ১ মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
অনুষ্ঠানে এফবিসিসিআই এর পরিচালক ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, রংপুর মেট্রোপলিটর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিয়োদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ,
বিসিবি’র পরিচালক ও রংপুর বিভাগীয় ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক আলী আহমেদ চান, সাব্বির আহমেদ, আখতারুজ্জামান মওলা, জাবেদ হোসেন জুয়েল, রাকিবুল হাসান, রুবায়েত হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















