সর্বশেষ
সর্বশেষ

Day: October 31, 2023

“কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা: ৩১ অক্টোবর, ২০২৩ খৃ. কালাজ¦র নির্মূলে বিশে^র প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আজ ৩১ অক্টোবর, সোমবার, দুপুরে ভারতের দিল্লীতে অনুষ্ঠিতব্য ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ৩ দিন ব্যাপী চলা বিশ^ স্বাস্থ্য সংস্থার ৭৬-তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি’র হাতে এই স্বীকৃতির সনদপত্র তুলে দেন বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল। বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক উৎ. ঞবফৎড়ল অফযধহড়স এযবনৎবুবংঁং এ সময় উপস্থিত ছিলেন। বিশে^র প্রথম দেশ হিসেবে বিশ^ স্বাস্থ্য সংস্থার সনদ পাওয়ার প্রতিক্রিয়ায় সম্মেলনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল। এবার বিশে^র প্রথম দেশ হিসেবে কালাজ¦র নির্মূলে বিশে^ প্রথম হওয়ায় এটি একটি জাতিগতও প্রশংসিত অর্জন হয়েছে। এ অর্জনে দেশের স্বাস্থ্যখাতসহ আমরা সকলেই গর্বিত। স্বাস্থ্যমন্ত্রী এই অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরামর্শ ও নির্দেশনার কথা উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে সকালে অনুষ্ঠিতব্য বিশ^ স্বাস্থ্য সংস্থার ৭৬-তম দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়ে দেশের প্রাইমারী স্বাস্থ্যসেবায় ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক এখন ভরসার জায়গা হতে পেরেছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার বিশেষ অবদান দেশের ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকের প্রতিটি থেকে ঐ এলাকার প্রায় ৬,০০০ মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছে। ধীরে ধীরে দেশের দুর্গম এলাকাতেও প্রস্তুত করা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকগুলো থেকে ৩০ রকমের ওষুধ দেয়া হচ্ছে বিনামূল্যে। এর পাশাপাশি গ্রামের মায়েদের নিরাপদ সন্তান প্রসবের ক্ষেত্রেও কমিউনিটি ক্লিনিক কাজে লাগছে। এর সুফল হিসেবে গত কয়েক বছরের জড়িপে বাংলাদেশে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৩২০ জন থেকে হ্রাস পেয়ে এখন ১৬৩ জন হয়েছে। একইভাবে প্রতি হাজার জীবীত শিশুর মৃত্যুহার ৬৫ জন থেকে হ্রাস পেয়ে ২৮ জনে নেমে এসেছে। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, কমিউনিটি ক্লিনিকের সফলতার স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক ধারণাকে ‘ঞযব ঝযবরশয ঐধংরহধ ওহরঃরধঃরহব’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়াও মন্ত্রী বাংলাদেশের মাতৃমৃত্যুহার হ্রাস, শিশুমৃত্যুহার হ্রাস করা, গড় আয়ু বৃদ্ধি, টিকাদানে বাংলাদেশের ৯৮ ভাগ সফলতা, করোনাকালীণ দুর্যোগে ১৫ হাজার চিকিৎসক, ২৫ হাজার নার্সসহ প্রায় দেড় লাখ মানুষের নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান। উল্লেখ্য, আজ ৩১ অক্টোবর, সোমবার ভারতীয় সময় সকাল ১০ টায় ভারতের দিল্লিতে বিশ^ স্বাস্থ্য সংস্থার ৭৬-তম দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রাইমারী স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন অর্জন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ উদ্যোগসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলংকা, পূর্ব-তিমুর, উত্তর কোরিয়াসহ ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ও উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী উৎ. গধহংযঁশয গধহফধারুধ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গৎ. ঞবফৎড়ল অফযধহড়স এযবনৎবুবংঁং এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক চড়ড়হধস কযবঃৎধঢ়ধষ ঝরহময। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির সাথে বাংলাদেশ দলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহাদত খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহঃ অধ্যাপক ডা. হেলাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তবৃন্দ।

Read More »

রংপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি -জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষ্যে রংপুরে “তারুণ্যর জয়যাত্রা” সমাবেশ ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবলীগ। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে মহানগর যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ । এর আগে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী কতৃক লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকেনকুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবলীগ। এর আগে বেলা ৩টায় নগরীর বেতপট্টি মোড়ে জেলা যুবলীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবলীগের সাধারণ মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় ও সভাপতি লক্ষীণ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,এ্যাড. আনোয়ারুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকুতোভয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। কোনা শক্তির কাছে কখনোই মাথা নত করেননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো বাইরের শক্তি নয়, শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য মাঠে থেকে প্রতিরোধ করা হবে।

Read More »

রংপুরে সংস্কৃতিকর্মীকে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সংস্কৃতিকর্মী রোমান সরকারকে হত্যার দায় আটজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলেন- নগরীর পশ্চিম জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার হাফেজ আলীর ছেলে মো. আনিছ, মো. আশরাফুল, মো. আতারুল, মো. আমিনুল ওরফে বুদ্ধা, মো. আলামিন, জয়নালের ছেলে মো. খোকন ওরফে পাকনা খোকন, খয়ের মুন্সির ছেলে মো. মোজাম্মেল এবং কাওসারের ছেলে নুরুন্নবী। রায় ঘোষণার সময় আদালতে সাতজন আসামি উপস্থিত থাকলেও নুরুন্নবী নামে একজন পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, রংপুর নগরীর পশ্চিম জুম্মাপাড়া এলাকার ভাইবোন নাট্যগোষ্ঠীর সংগঠক রোস্তম সরকারের বড় ছেলে সংস্কৃতিকর্মী রোমান স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এক সময় পুলিশ আসামিদের মাদকসহ গ্রেপ্তার করলে এ ঘটনায় রোমানের সহযোগিতা রয়েছে বলে তারা সন্দেহ করে। পরবর্তীতে আসামিরা রোমানের পরিবারের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলে। ২০০৯ সালের ২২ জুলাই সন্ধ্যায় রোমান বাজার করতে গেলে আসামিরা পূর্বপরিকল্পনা থেকে তাকে কৌশলে চিড়িয়াখানার প্রাচীরের কাছে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রোস্তম আলী বাদী হয়ে ৯ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার আটজনের যাবজ্জীবন কারাদন্ড দেন। ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে। অনাদায়ে আর ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পলাতক আসামি নুরুন্নবীকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তারা আদালতের এ রায়ে সন্তুষ্ট। আসামিপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বলেন, আদালতের এ রায়ে আমরা অসন্তুষ্ট। আমরা উচ্চ আদালতে আপিল করব।

Read More »