সর্বশেষ
সর্বশেষ

Day: November 1, 2023

বিচারিক আদালত মনিটরিং করবেন হাইকোর্টের ১৩ বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। বিচারিক আদালত মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি। আটজনের পরিবর্তে এবার ১৩ বিচারপতিকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে। রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গণি, বরিশাল বিভাগে বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী, ঢাকা-১ বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ বিভাগে বিচারপতি মো.জাফর আহমেদ, ঢাকা-২ বিভাগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, রাজশাহী-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান,রংপুর-২ বিভাগে বিচারপতি মোহাম্মদ আলী, রংপুর-১ বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো.জাকির হোসেন এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। গত বছরের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। এবার সেটি বাড়িয়ে ১৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

Read More »

রংপুরে কাস্টমস কমিশনারের সাথে বাজুস রংপুর জেলা শাখার মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে: রংপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারের সাথে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে মতবনিময় সভায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড.নাহিদা ফরিদীকে সম্মাননা স্মারক ও সম্ভাবনার স্বর্ণ দুয়ার ম্যাগাজিন বই (২০২১-২০২৩) প্রদান করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য ূমো নূর ইসলাম বাবু, , কার্যনির্বাহী সদস্য মোঃ আবু হান্নান সহ অনান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বাংলাদেশ জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩২ অক্টোবর) মঙ্গলবার দুপুর ২ টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর জাসদের সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে ও জাসদ নেতা সিনজিৎ মহন্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ নেতা সাব্বির আহমেদ, আব্দুস সামাদ, বিশ্বম্ভর রায়, নুর আলম জিকু, মিরাজুন্নবী মিলন, মোস্তফা জামান রনি, প্রভাষক গোপাল বর্মন, নিয়তি রায়, নাজামা জামান, মোঃ আলম মিয়া প্রমুখ। বক্তরা জনতার শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান। বক্তরা আরও বলেন, সার বিশ্বে মারা-মারি , হানা হানি না করে শান্তিপুর্ন ভাবে সমস্যার সমাধান করা সম্ভব। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতী রোধে সরকারের আহবান জানাই ।

Read More »

রংপুরে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ভবনের ২য় তলা হলরুমে ২৮ জন্য সদস্যদের উপস্থিতিতে ৬২তম বার্ষিক সাধারণ সভায় রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালকা আমিনুল ইসলাম, বিনয় কৃষ্ণ মন্ডল, নাজমুল করিম ডলার, কাউন্সিলর রফিকুল আলম, উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ বাতেন মিয়া, সাবেক সহ সভাপতি সারওয়ার আলম মুকুল, আলী রেজা, মোঃ সাকের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে কুকুর প্রেমী ফারা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই নিজের বাবার বাড়িতে গড়ে তুলেছেন কুকুরের আবাসস্থল। তাই এলাকাবাসী সখ করে তার নাম রেখেছেন কুকুর প্রেমী ফারা। রংপুর নগরীর গুড়াতিপাড়ার বটতলা এলাকার মীর শাহ আলমের মেয়ে মোছাঃ ফারা জাদিদ সায়েরী (৩০)। সে ২০১৫ সালে প্রথম বাড়ির সামনে দেখতে পান একটি কুকুর ছানা। সেখান থেকে শুরু হয় কুকুরের প্রতি ভালবাসা। কুকুর প্রেমী ফারার ভালোবাসা ও আদর যতেœ আশপাশের ভবঘুরে কুকুর তার কাছে আশ্রয় খুঁজে পায় । কুকুরের পরম মমতা সাদরে গ্রহণ করেন ফারা। যেভাবে একটি সন্তানকে লালন পালন করা হয় ঠিক সেভাবেই ফারার বাড়িতে বেড়ে ওঠেছে এসব দেশি ও বিদেশী কুকুরের আবাসস্থল। কুকুর প্রেমী ফারা জানান, প্রায় ৮ বছর ধরে সে কুকুর গুলোকে পরিচর্যা করে আসছি। যতদিন বেচে আছি কুকুরগুলোকে ততদিন পরিচর্যা করবো। বিদেশী কুকুর দুটোকে প্রতিদিন ডগফুড, ডিম ও মুরগীর মাংস খেতে দেই এবং দেশী কুকুর গুলোকে রুটি, ভাত ও মাংস খেতে দেই। ভালোবাসা, শব্দটি শুনলেই যে ছবিগুলো মনের চোখে ভেসে ওঠে, তেমনি ব্যতিক্রম ঘটে কিছু প্রাণী প্রেমীদের বেলায়। কুকুর প্রেমী তার ভালোবাসার কুকুর গুলোর সাথে রোজ দেখা করে ও তাদের সময় মতো খাবার দেয়। বর্তমানে কুকুর প্রেমী ফারা মোট ১৬ টি কুকুর রয়েছে। এর মধ্যে ২টি বিদেশী কুকুর ও ১৪টি দেশী কুকুর । সম্প্রতি সময়ে ১টি মা কুকুর বাচ্চা দিয়েছে ২ টি। কুকুর ছানা দুটি সখ করে কোলে নিয়ে আদর করে ফারা। ফারা আরো বলেন, ইসলামের দৃষ্টিতে অবলা প্রাণী কুকুর, বিড়াল, পশু পাখিদের আঘাত করা নিষেধ রয়েছে। আসুন আমরা অবলা প্রাণীদের আঘাত না করে তাদেরকে ভলোবাসি।

Read More »