সর্বশেষ
সর্বশেষ

Day: November 15, 2023

রংপুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো জেলা ছাত্রলীগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে শীতকালীন শাক সবজির মূল্য সহনীয় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক সবজি কিনে তা ন্যায্য মুলে বিক্রি করা হয়। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন। বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিত্যপণ্যেন দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘উৎপাদিত শাক সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রয় ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় জেলা ছাত্রী লীগের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে মহানগর জাতীয় শ্রমিকলীগের শান্তি মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা উপলক্ষে ও দেশব্যাপী বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যেও প্রতিবাদে রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আয়োজনে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর মর্ডান মোড়ে শান্তি মিছিল বের করেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এরপর মিছিল শেষে মর্ডান মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মাহনগর শ্রমিকলীগের নেতা মাহাবুব মোর্শেদ শামীম, শাহরিয়ার হোসেন বিটুল, পালাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসার আয়োজনে মাদ্রসা ছাত্রদে ২৮ তম জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ নভেম্বর) দুপুর ২টায় নরগীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা পাঠানপাড়ায় মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর জেলা কমিটির ব্যাবস্থাপনায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ কারী মাওলানা আবদুল বাতেন বিন ত্বহের। অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর জেলা শাখার সমন্বয়ক আলহাজ্ব ইমদাদুল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবু নাঈম মোহাম্মদ মহিবুল্লাহ, অত্র মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু নুর মোঃ আহসান হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও রংপুর কোট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রসার প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ নাসিরুল হক আজাদ, বধুয়া জুয়েলার্সের সত্বাধিকারী আলহাজ্ব আব্দুল হালিম বুলু, মাস্টরপাড় নুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী হুজুর সহ অন্যান্য অতিথিবুন্দ।

Read More »