সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো জেলা ছাত্রলীগ

রংপুরে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করলো জেলা ছাত্রলীগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে শীতকালীন শাক সবজির মূল্য সহনীয় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক সবজি কিনে তা ন্যায্য মুলে বিক্রি করা হয়। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর মানুষ নিত্যপণ্যেন দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘উৎপাদিত শাক সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয়েছে।

কৃষকরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে এসব সবজি বিক্রি করছেন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রয় ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় জেলা ছাত্রী লীগের অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM