
রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাব (পি.আর.সি) এর (২০২৩-২৬) ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার রংপুরের পীরগাছা থানা গেইট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান রাসেল, সাধারণ সম্পাদকরাজীব মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ মানিক মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ বাবু, কোষাধ্যক্ষ আবু ছায়েদ, প্রচার সম্পাদক মাসুদ রানা মুকুল, দপ্তর সম্পাদক আহসান হাবিব, সাহিত্য ও সাস্কৃতি বিষয়ক সম্পাদক মোছাঃ রতœা পারভীন, কার্যনির্বাহী সদস্য মোঃ জমির উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম রবি। সাধারণ সভা শেষে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী এই কমিটি ৩ বছরের জন্য তাদের দায়িত্ব পরিচালনা করবেন।













