জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় সংলাপ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল সারে ১০টায় নগরীর গ্রান্ড প্যালেস মিলনায়তনে বিভাগীয় সাংলাপ প্ল্যাটফর্ম অন এ্যান্টিসিপেটরি অ্যাকশান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি পরিচালক আহমুদুল হক, জিআরসি আফরোজা হক, এমওডিএমআর যুগ্ম সচিব মিসেস লুৎফুন নাহার, স্বাগত বক্তব্য রাখেন নিডিআরসিএস এর পরিচালক এম এ হালিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর জেলা সেক্রেটারী মোঃ রওসানুল কাওসার সংগ্রাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা রিষদের চেয়ারম্যান ও বিডিআরসিএস রংপুর আরসি ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
















