জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
স্বাস্থ্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে খুব আন্তরিক। না চাইতেই তিনি সব কিছু দিচ্ছেন। আমরা প্রয়োজনীয় যা বলছি তিনি সব গুলোনই আন্তরিকতার সহিত ব্যবস্থ গ্রহণ করেন। বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে রোগীর সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় রোগীকে বাচাঁনো সম্ভব হয় না।
তাই আমরা সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার যন্ত্রপাতি দেয়ার হবে। যাতে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌছায়। শনিবার (২৫ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের হলরুমে রংপুরে স্বাস্থ্য খাতে অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা শীর্ষক তিনদিন ব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: এ.বি.এম.আবু হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব কাজী তাসমীন আরা আজমিরী, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান , রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ।
এ সময় অপারেশন প্লান, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রংপর বিভাগের ৮ জেলার সদর হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জনগণ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালাটি আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট।
















