সর্বশেষ
সর্বশেষ

Day: December 14, 2023

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা ও শিশুদের চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউল হল সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রশাসনের সকল কর্র্মকর্তাগন। এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। পুষ্পার্ঘ্য অর্পন শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত ডিআইজি মোঃ রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশুদের চিত্রংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল ১০ টায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জুর নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিভাগীয় লেখক পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Read More »

রংপুরে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও ফিরেদেখা’র শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখা ও সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা’র উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর টাউন হল বধ্যভূমিতে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সংগঠনটি শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু কথায় নয়, আদর্শে ধারণ করতে হবে। অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর রংপুর মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, জেলা কমিটির পক্ষে লেখক মনোয়ারা বেগম, এমাদউদ্দিন আহমেদ, কবি এস এম হাবিবুর রহমান, ডক্টর শাহ সুলতান তালুকদার, সঙ্গীতশিল্পী মকসুদার রহমান মুকুল, শাহিনা সুলতানা, সুজন, নীলরতন সরকার, আমজাদ হোসেন সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক ও ফিরেদেখা’র সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। সংগঠন দুটি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Read More »