সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও ফিরেদেখা’র শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

রংপুরে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও ফিরেদেখা’র শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখা ও সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংগঠন ফিরেদেখা’র উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর টাউন হল বধ্যভূমিতে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সংগঠনটি শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু কথায় নয়, আদর্শে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর রংপুর মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, জেলা কমিটির পক্ষে লেখক মনোয়ারা বেগম, এমাদউদ্দিন আহমেদ, কবি এস এম হাবিবুর রহমান, ডক্টর শাহ সুলতান তালুকদার, সঙ্গীতশিল্পী মকসুদার রহমান মুকুল, শাহিনা সুলতানা, সুজন, নীলরতন সরকার, আমজাদ হোসেন সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক ও ফিরেদেখা’র সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। সংগঠন দুটি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM