সর্বশেষ
সর্বশেষ

Day: December 19, 2023

প্রার্থীরা আন্তরক না হলে সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে: রংপুরে সিইসি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে, এটা স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাঁরা প্রার্থী, ইনডিপেনডেন্ট (স্বতন্ত্র) প্রার্থী যাঁরা আছেন, তাঁরা যদি আন্তরিক না হন, তাঁরা যদি সচেতন না হন, তাঁরা যদি তাঁদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে। আমরা এই বার্তা আমাদের পক্ষ থেকে সম্মানিত প্রার্থীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি’ সিইসি বলেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের মধ্যে পারস্পরিক আস্থা থাকবে এবং নির্বাচন প্রক্রিয়ায় তাঁরা সহযোগিতা করবেন। প্রার্থীরাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) আব্দুল বাতেন, রংপুর মেট্রোপীলটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান , রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্কিট হাউসের মতবিনিময় শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠকে অংশ নেন সিইসি) ।

Read More »

রংপুরে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কেরামতিয়া জামে মসজিদে মাওলানা কেরামত আলী (রাঃ) জৈনপুরী’র মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামীলীগের প্রার্থী বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নগরীর মুন্সিপাড়ায় অবস্থিত মাওলানা কেরামত আলীর মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের স্বার্থে, অগ্রগতির স্বার্থে ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে, এজন্য তিনি কাউনিয়া-পীরগাছা বাসীকে আগামী ৭ জানুয়ারীর ভোটে স্বতস্ফুত অংশগ্রহণ ও ভোট প্রদানের আহবান জানান। পরে বানিজ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, সদস্য ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় রংপুরে বিভাগীয় পর্যায়ে ইয়াং টাইগার্স অনুর্ধ- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য রুবায়েত হোসেন খান, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। উদ্বোধণী খেলায় অংশ গ্রহন করেন গাইবান্ধ জেলা বনাম কুড়িগ্রাম জেলা।

Read More »

রংপুরে চরাঞ্চলের প্রাণীসম্পদ ব্যবসায়ীদের সংযোগ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) এর আয়োজনে রংপুরে চরাঞ্চলের প্রাণীসম্পদ ব্যবসায়ীদের সংযোগ সভা অনুষ্ঠিত হয় । গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর সিও বাজার ইএসডিও জুবলী ভবনে রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলের প্রাণীসম্পদ ব্যবসায়ীদের সংযোগ সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ জোবায়দুল কবীর, সুইস কন্ট্র্র্র্র্যাক্ট শ্রীপদ সরকার, আইএস মোঃ আসলাম, এমজেএসকেএস বলরাম ঘোষ, এডমিন এন্ড একাউন্টস সুধাংসু রায়, এমএস মারুফ হোসেন (গংগাচড়া), মোঃ লুৎফর রহমান (কালিগঞ্জ আদিতমারী) , মৌসুমী রায় ( কাউনিয়া), তাজ উদ্দিন ( হাতীবান্দ), মোঃ মামুনুর রশিদ ( কাউনিয়া পীরগাছা) প্রমুখ।

Read More »

রংপুরে বাবুপাড়া স্পোটিং ক্লাবের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সবা, ক্রীড়া, সু-নাগরিকত্ব বাক্যগুলোকে মনে ধারণ করে রংপুর নগরীর বাবুপাড়াস্থ স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বাবুপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে বাবুপাড়া এলাকার নবম ও দশম শ্রেণির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাবুপাড়া স্পোটিং ক্লাব সংলগ্ন অফিসে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রবিউল ইসলাম সগর, সহ-সভাপতি নাসির খান, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইম আক্তার, কোষাধ্যক্ষ সাইদ, সাধারন সদস্য আরমান আলী মোহন, শমসের আলী প্রমূখ। এ সময় এলাকার দরিদ্র-মেধাবী ৩জন শিক্ষার্থীর মাঝে ক্লাবের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়।

Read More »