জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় রংপুরে বিভাগীয় পর্যায়ে ইয়াং টাইগার্স অনুর্ধ- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য রুবায়েত হোসেন খান, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। উদ্বোধণী খেলায় অংশ গ্রহন করেন গাইবান্ধ জেলা বনাম কুড়িগ্রাম জেলা।














