সর্বশেষ
সর্বশেষ

Day: January 5, 2024

রংপুর-৩ আসন নৌকা নেই তাই লাঙ্গলে ভোট চাইছে আওয়ামী লীগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ প্রচারণা চালানো হয়। প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে জিএম কাদেরের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তারা রংপুর নগরীর জাহাজকোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, হাড়িপট্টি, চাউল আমোদপাড়া, নবাবগঞ্জ বাজার, তালতলা রোডে প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ লাঙ্গলের পক্ষে ভোট চান এবং নগরবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, রংপুর-৩ আসনটি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে উন্মুক্ত রাখার দাবি জানানো হয়েছিল। তবে জাতীয় রাজনীতির স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই আসনে নির্বাচন করায় চেয়ারম্যানের সম্মানে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এখন যেহেতু এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, তাই আমরা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও রংপুরবাসীকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রাচারণায় অংশ নেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান নান্নু, রুবেল, শফিকুল ইসলাম রাহেল, ইরা হক, মহানগর যুবলীগের সভাপতি এ বিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর শাহাজাদা আরমান শাহাজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে, গত ৩০ ডিসেম্বর রংপুর-৩ আসনে লাঙ্গলকে জয়ী করতে রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় পার্টি ও রংপুর মহানগর আওয়ামী লীগ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড) আসনে জাতীয় পাটিচেয়ারম্যান জিএম কাদের দলীয় প্রতীক ‘লাঙ্গল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু ‘একতারা’, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ‘ডাব’, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ‘মশাল’, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ‘আম’ এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ‘ঈগল’ প্রতীকে লড়ছেন।এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভোটযুদ্ধে এ আসনে জিএম কাদেরসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের কাছে ‘লাঙ্গল’ ও ‘ঈগল’ রয়েছে প্রতিদ্বন্দ্বিতার আলোচনায়। এখানে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪জন।

Read More »

বিজয়ী হওয়ার আশায় শেষ মুহূর্তেও ছুটছেন তৃতীয় লিঙ্গের রানী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন রংপুর-৩ আসনের প্রার্থী তৃতীয় লিঙ্গের (হিজড়া) আনোয়ারা ইসলাম রানী। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে রংপুর শহরের প্রেস ক্লাব এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের কাছে এমন আশার কথা জানান ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী। রানী বলেন, যদি সুষ্ঠু ভোট হয়, যদি আমার সঙ্গে অন্যায় না হয় তাহলে লক্ষাধিক ভোটে বিজয়ী হবো বলে আশা করছি। ভোটের পরিবেশ নিয়ে আস্থা ও আশঙ্কা দুটোই আছে জানিয়ে রানী বলেন, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আস্থাও আছে আবার আশঙ্কাও আছে। আমি জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও হয়তোবা জিএম কাদেরকে অটোপাসের মাধ্যমে নির্বাচিত করা হবে, এরকম একটা আশঙ্কা আমি করছি। যদিও আমি নিশ্চিত না। ৭ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় বিষয়টি জানা যাবে।রানী বলেন, শুরু থেকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। যদিও আমার ওপর ছোটোখাটো একটা হামলা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং প্রশাসন থেকে একবার আমার মিছিলে বাধাও দেওয়া হয়েছে। এছাড়া তেমন কিছু হয়নি। নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রংপুরের কৃষিকে এগিয়ে নিতে চান জানিয়ে রানী বলেন, আমি যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোটকেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্রে যাবো। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে। তারা এখন পরিবর্তন চাচ্ছে। এবার নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রংপুরের উন্নয়নে যে ২১টি প্রস্তাবনা তুলে ধরেছি তা বাস্তবায়নে জোর দেওয়া হবে। নিজের প্রচারণার বিষয়ে রানী বলেন, আমি যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি সেভাবে কোনো প্রার্থী যায়নি। একজন ইউপি সদস্য প্রার্থীর মতো ছুটেছি। নির্বাচিত হলে জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিয়ে কাজ করবো।

Read More »

রংপুর জেলা ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গতকাল (০৪ জানুয়ারী ) বৃহস্পতিবার সকালে নগরীর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল । এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »