জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
গতকাল (০৪ জানুয়ারী ) বৃহস্পতিবার সকালে নগরীর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল । এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















