সর্বশেষ
সর্বশেষ

Day: January 18, 2024

রংপুরে বাহার কাছনা সচেতন নাগরিক সমাজের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাহার কাছনা এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এলাকার প্রায় ১৫০০জন দুঃস্থ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল ( ১৮ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বাহার কাছনা তপোধন বায়তুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এলাকার দুঃস্থ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী। অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন এম,জে, এল বাংলাদেশ পিএলসি’র ডেপুটি ম্যানেজার মোঃ ফজলে লোহানী, বন্ধু মটরস এন্ড মবিল ঘর এর প্রোপাইটর নারায়ন চন্দ্র সাহা, হাসান মার্কেট এর প্রোপাইটর মোঃ নুরুন্নবী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম হাজী, শিক্ষা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ আকন্দ শিমুল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূর হাবীব স্বপন, , বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী মোঃ মাহমুদুল হাসান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতা রংপুর মহানগরীর মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়। গতকাল (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স ভবন হলরুমে মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করনে অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধ সংসদ রংপুর মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান। এ সময় বক্তব্য রাখেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক মোঃ আবু জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক শিবেন্দ্র নাথ বর্মন সহ রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জনাবমোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা গনের সন্তানদের একমাত্র অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর কমিটির নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মকান্ডে অবদান রেখে চলেছেন এবং সব সময় মরহুম পরিবারদের পাশে দাঁড়ানো চেষ্টা করেন, তাই আমি এই সংগঠনের নেতৃবৃন্দদের মহতী উদ্যোগেকে সাদুবাদ জানাই ।

Read More »