
রংপুরে টার্মিনাল দোকান মালিক ব্যাবসায়ী সমিতির শীতবস্ত্র বিতরণ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে টার্মিনাল দোকান মালিক ব্যাবসায়ী সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর টার্মিনাল পুরাতন বদরগঞ্জ স্টান্ডে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান অতিথি রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আসিফ জোয়াদ্দার। এ সময় উপস্থিত ছিলেন টার্মিনাল দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সদস্য শাহিন মিয়া, মইনুল ইসলাম, সামাজ কর্মি শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।











