জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
একেএম জাহাঙ্গীর আলম সার্জেন স্মৃতি আন্তঃ রংপুর টেবিল টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। গতবাল শুক্রবার বিকালে নগরীর গুপ্তপাড়া ইলেভেন স্টার ক্লাবে রংপুর টেবিল টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক রিন্টু স্যান্নাল, ডাঃ গোপাল সরকার, সুব্রত সরকার মুকুল, উৎপল সরকার, মিহির সেন, হারুন অর রশিদ মনু, টেবিল টেনিস টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ফরহাদ আহমেদ, জাতীয় খেলোয়ার মহতামিম আহমেদ হৃদয়, রোকাইয়া আলম তুরবিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















