জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জয়িতা কল্যাণ সংস্থার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১৯ জানুয়ারী) শুক্রবার বিকাল ৪ টায় নগরীর মুন্সিপাড়ায় জয়িতা কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রংপুর জয়িতা কল্যাণ সংস্থার সভাপতি এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি।
এ সময় উপস্থিত ছিলেন জয়িতা কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোছা ঃ আফরোজা বেগম বাধন, সাংগঠনিক সম্পাদক আরভী খানম লাবনী, সদস্য নারগিস খান, অখি বেগম। এ সময় প্রায় ১০০ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
















