সর্বশেষ
সর্বশেষ

Day: January 24, 2024

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার হাইকোর্টে কারাদণ্ড

হাইকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর এবং ব্যাংকটির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। রায় পাওয়ার চার সপ্তাহের মধ্যে তাদের ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এমডি ছাড়া কারাদণ্ড পাওয়া অন্য চার কর্মকর্তা হলেন অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-২ শ্যামল কৃষ্ণ সাহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-১ ওয়াহিদা বেগম, প্রিন্সিপাল শাখার জেনারেল ম্যানেজার মো. ফজলুল করিম, এলপিআরে যাওয়া আরেক জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল (২৩ জানুয়ারি) এ রায় দিয়েছেন। আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমীন বুধবার রায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত অবমাননার দায়ে অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাইকোর্ট ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত তথ্য পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে। এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আজ বুধবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তাদের আইনজীবী শামীম খালেদ। আগামীকাল (বৃহস্পতিবার) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। আইনজীবীরা জানান, ২০১৭ সাল পর্যন্ত মুন গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ডিগ্রি মূলে পাওনা ৫৩৯ কোটি টাকা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে পাওনার ২৫ শতাংশ কিস্তিতে পরিশোধের জন্য মুন গ্রুপের কাছে চিঠি দেওয়া হয়। ই-কমার্সে প্রতারিত গ্রাহকরা কীভাবে টাকা ফেরত পাবেন? মিলেনিয়াম সিটির আবাসন প্রকল্পে হাইকোর্টের নিষেধাজ্ঞা ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার আদেশ বহাল চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ না করলে মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠানো হবে। ব্যাংকের এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে ঘোষণামূলে ডিগ্রি প্রার্থনা করা হয়। একইসঙ্গে ব্যাংকের চিঠির বিরুদ্ধে আদেশ প্রার্থনা করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। নিম্ন আদালত এই আদেশ নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে মুন গ্রুপ হাইকোর্টে বিবিধ আপিল দায়ের করেন। হাইকোর্ট ২০২১ সালের ২ ডিসেম্বর ব্যাংকের চিঠির ওপর স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি রুল দেন। এদিকে নির্ধারিত সময়ে ঋণের ২৫ শতাংশ কিস্তি পরিশোধ না করায় মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকে সিআইবি পাঠায় অগ্রণী ব্যাংক। পরে মুন গ্রুপ অগ্রণী ব্যাংকের এমডিসহ চার নির্বাহীর বিরুদ্ধে ভায়োলেশন মোকাদ্দমা দায়ের করেন। মামলার শুনানি শেষে অগ্রণী ব্যাংকের এমডি, ডিএমডিসহ ৫ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এদের মধ্যে একজন এলপিআরে যাওয়া নির্বাহী কর্মকর্তা রয়েছেন।

Read More »

জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৪খৃ : চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপগণ আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

Read More »

ক্রীড়াঙ্গনে ‘গুড গভর্নেন্স’ নিশ্চিত করা হবে: যুব ও ক্রীড়া মন্ত্রী

ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতার আহবান যুব ও ক্রীড়ামন্ত্রীর ঢাকা, ২৪/১/২৪/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ক্রীড়াঙ্গনে ‘গুড গভর্নেন্স’ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। তিনি বলেন, কোনো বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সকল ক্ষেত্রেই গুড গভর্নেন্স’ নিশ্চিত করা হবে। আর যারা ব্যতায় ঘটাবে তারা অবশ্যই পরবর্তীতে সরকার থেকে কোনো সহযোগিতা পাবে না। তিনি আজ দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একট প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এ সময়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের নারী ফুটবলরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। পুরুষরাও ভালো করছে। তারা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে । তবে ফুটবলে কিছু সমস্যা রয়েছে। ফুটবল ফেডারেশনের মাঠ সংকট রয়েছে । বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ চলমান । ৩১ ডিসেম্বর এটি সমাপ্তির জন্য একটা ডেডলাইন রয়েছে। এটি যেন আর বিলম্ব না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমি দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছি। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে এসে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারব। ’ তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশনের কথা জানিয়ে বলেন ,‘ কমলাপুর স্টেডিয়ামে আপগ্রেডের বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে। ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত বাজেট বিষয়ে মন্ত্রী বলেন ’ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে এটাই স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার আহবান জানাই। ‘ হকি কে দেশের আরেক সম্ভাবনাময় খেলা উল্লেখ করে ক্রীড়া মন্ত্রী বলেন, হকির সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি। যেগুলো করতে হবে। স্বল্প ও মধ্য এবং দীর্ঘমেয়াদী।হকি ফেডারেশন মওলানা ভাসানী স্টেডিয়ামে ইনডোর হকির ব্যবস্থা করতে চায়। আমি বলেছি এটি করা সম্ভব। সেজন্য আমি হকি স্টেডিয়াম পরির্দশনে যাবো। ইনডোর হকিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার। যুব ও ক্রীড়া মন্ত্রী আগামী সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগদান করবেন । সেই সভা থেকে ফিরবেন ৩ ফেব্রুয়ারি। এর পরপরই স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে জানান তিনি। মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া সচিব ড.মহিউদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তা বৃন্দ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৪ : কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ করা হবে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, এই ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ। ইসি সচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

Read More »

চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী

চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মানসম্মত উন্নয়ন কার্যক্রম নিশ্চিতের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার প্রবণতা ও ব্যয়বৃদ্ধি এড়াতে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগে প্রকল্প পরিচালকদের একটি পুল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্প হাতে নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক করার নির্দেশনাও এসেছে সরকারপ্রধানের কাছ থেকে। বুধবার ঢাকার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের বৈঠকে এসব নির্দেশনা আসে। নয় বছর পর কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের কাছে সরকারপ্রধানের নির্দেশনার বিষয়গুলো তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে বিদেশি অর্থায়নের প্রকল্পে বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠনে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে আব্দুস সালাম বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড মানসম্পন্ন করতে হলে প্রকল্পগুলোও মানসম্পন্ন উপায়ে বাস্তবায়ন করতে হবে।” বৈঠকে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ দুই খাতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও সরকারপ্রধান দিয়েছেন বলে জানান আব্দুস সালাম। তিনি বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে যাতে আমরা আরও বেশি বিনিয়োগ করতে পারি সেজন্য আরও বেশি বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন।” টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের শুরুর দিকেই অনুষ্ঠিত এ বৈঠকে সরকারপ্রধান চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে। ৯ বছর পর অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে হবে, কারণ, আমি মনে করি, যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারবো তত বেশি সুবিধা পাব।” তিনি বলেন, “আমরা একটা প্রকল্প সম্পন্ন হওয়ার পর এর ফলাফল পাই, তারপর আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করি। “আপনাদের অনুরোধ করবো, এখন সব থেকে বেশি যেটা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে। এগুলো চিহ্নিত করতে হবে, কোন প্রকল্পগুলো সামান্য কিছু টাকা দিলেই আমরা শেষ করে ফেলতে পারব। প্রকল্পগুলো যত দ্রুত শেষ করে ফেলা যায় ততই ভালো। কারণ, একটি প্রকল্প শেষ হলে তার ফলাফল আসে। আমরা লাভবান হই এবং নতুন প্রকল্প নিতে পারি।” তিনি বলেন, “কাজেই এখানে দীর্ঘসূত্রিতা যেন না হয়, বার বার যেন প্রকল্প সম্পন্ন দেরি না হয়- সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।” বৈঠকের পর বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে পরিকল্পনা কমিশন দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে পরামর্শের ভিত্তিতে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি ‘প্রকল্প পরিচালক পুল’ গঠনের প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়। এটি গঠন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। “এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালক পুল গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।” আব্দুস সালাম বলেন, “আমাদের বিভিন্ন সেক্টরে প্রকল্প বাস্তবায়নে জড়িত অনেক বিশেষজ্ঞ রয়েছে। তাদের সমন্বয়ে এই পুল গঠন করা যায় কি না আমরা চিন্তা করে দেখছি।” এছাড়া বৈঠকে প্রকল্প পরিচালকদের জন্য আলাদা পদ সৃষ্টি করা যায় কি না সেটিও চিন্তাভাবনা করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান মন্ত্রী। বাসস জানায়, এ প্রসঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেছেন, “প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। প্রত্যেকটি মন্ত্রণালয়কে সেভাবে নির্দেশ দেওয়া হবে।” তিনি প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। কারণ, অনেক সময় দেখা যায় অনেককে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় যারা কাজটা ঠিকমত বুঝে উঠতে পারেন না বা মনযোগী হন না। সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ প

Read More »

রংপুরে সিলগালা করানো লাকি হসপিটালে চলছে রোগীর চিকিৎসা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আরকে রোডে অবস্তি সিভিল সার্জন কর্তৃক লাকি হসপিটালকে দেড়লাখ টাকা জরিমানাসহ ওটি’র“মে সিলগালা করলেও সেই ক্লিনিকে প্রশাসনের অন্তরালে চিকিৎসা কারবার করার খবর পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে মেলে ঘটনার সত্যতা। লাকি হসপিটালের স্বত্বাধিকারী লাকি বেগম কয়েক বছর ধরে ড্রাগ লাইসেন্সহীন ও অনুমোদিত রোগীর চেয়েও অধিক পরিমাণে রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাক্তার ছাড়াই। এছাড়াও ওই ক্লিনিক ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। এরই ফলশ্রুতিতে গত ২২শে জানুয়ারি সোমবার বিকালে সিভিল সার্জন কর্তৃক মেজিস্ট্রেট দিয়ে অভিযান চালায় । এতে ওই হসপিটালের ও’টি র“মে সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানাসহ বিপুল পরিমান ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন করে কোনো রোগীর চিকিৎসা-নিষিদ্ধ ঘোষিত করেন মেজিস্ট্রেট।এর পরেও সেই ক্লিনিকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চলছে চিকিৎসা কারবার। এসময় নিষেধাজ্ঞা থাকা হসপিটালে চিকিৎসাধীন পাগলাপীর এলাকার বাসিন্দা প্রসূতি লিপি বেগম,শঠিবাড়ী এলাকার বাসিন্দা হুমায়রা বেগম, পীরগঞ্জের রিপা আক্তার, সাদিয়া সুলতানা বিথীসহ আরো বেশ কয়েকজন। এদের সকলকের সিজার হয় ২১ শে জানুয়ারি। তাদের চিকিৎসা শেষ না হতেই ক্লিনিক হয় সিলগালা। এমন্তবস্থায় ক্লিনিকটিতে যদিও নিয়োগ করা ডিউটিরত কোনো ডাক্তার নেই তবুও নবজাতক শিশু ও প্রসূতি মা-উভয়কে ঝুঁকি নিয়ে রাখা হয়েছে অত্র প্রতিষ্ঠানে। ওই এলাকার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশে অনি”ছুক প্রতিবেদককে বলেন,এই ক্লিনিকে নিয়মিত কোনো ডাক্তার থাকে না , ফলে স্বাস্থ’্য সেবার পরিধি চলে খুবই খারাপ। এজন্য প্রায় সময়ই রোগীদের সাথে হসপিটাল কর্তৃপক্ষের লাগতো গন্ডোগোল। এই ক্লিনিকে এতো কিছু হওয়ার পরেও এখনো চিকিৎসা নিতে আসছে অনেক রোগী, এবং সেই রোগীদের চিকিৎসা দি”েছন প্রশাসনের অন্তরালে। এমন অভিযোগের বিষয়টি অকপটে স্বীকার করে কর্মরত থাকা ম্যানেজার রফিকুল ইসলাম, আমিছা বেগমসহ শ্রীমতী মহারানী প্রতিবেদককে বলেন, আমরা চিকিৎসা সেবা ভালো দেই বলেই আমাদের এতো রোগী।তবে অনিয়ম তান্ত্রিক বিধান মতে চলে আসা কার্যক্রম বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লাকি বেগম প্রতিবেদককে বলেন, আমাদের সামান্য অনিয়ম ছিল যা সংশোধনের জন্য আবেদন দিয়েছি। এবিষয়ে রংপুর সিভিল সার্জন ডাঃ শুভ বলেন, লাকি হসপিটালের বিভিন্ন অনিয়ম থাকার কারণে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করাসহ সিলগালা করা হয়েছে। এরপরেও যদি তারা তাদের কার্যক্রম চালায় তাহলে তদন্তমূলক আইনি ব্যবস্থ’া করা হবে।

Read More »

বিশ্ব হাতের লেখা দিবস-উপলক্ষে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস-উপলক্ষে রংপুর সহ সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. খোরশেদ অলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ক্যালিগ্রাফার ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রাপ্ত শিল্পীরা হলেন-নাট্য ব্যক্তিত্ব শংকর সাওজাল, ভারতের বিশিষ্ট ক্যালিগ্রাফার মো. আসলাম শেখ, ক্যালিগ্রাফার সিফাতুল ইসলাম, মো. সাদ, ডিজাইনার সাকিল খান, এম ফিরোজ মাহমুদ প্রধান, শরিফ উদ্দিন শিশির ও সরদার খাইরুল মোবাশ্বর বিপ্লব, রংপুরের অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আবু মোঃ রিয়াজ মাহমুদ সুজন। সবশেষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুরে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতযোগিতা বিষয়ক প্রস্ততি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৫২ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক এর সম্মেলন কক্ষে সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম সভায় সঞ্চালনায় সভায় খেলাধুলা পরিচালনা, অতিথি নির্বাচন, আইন শৃংখলা রক্ষা ও সম্ভাব্য বাজেট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। রংপুর উপ অঞ্চলের শীতকালীন প্রতিযোগিতা (২-৪ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হবে এবং রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে চাঁপা অঞ্চলের প্রতিযোগিতা ( ৫ ফেব্রুয়ারি ) রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

Read More »