জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
৫২ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক এর সম্মেলন কক্ষে সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম সভায় সঞ্চালনায় সভায় খেলাধুলা পরিচালনা, অতিথি নির্বাচন, আইন শৃংখলা রক্ষা ও সম্ভাব্য বাজেট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
রংপুর উপ অঞ্চলের শীতকালীন প্রতিযোগিতা (২-৪ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হবে এবং রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে চাঁপা অঞ্চলের প্রতিযোগিতা ( ৫ ফেব্রুয়ারি ) রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
















