সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিশ্ব হাতের লেখা দিবস-উপলক্ষে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

বিশ্ব হাতের লেখা দিবস-উপলক্ষে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস-উপলক্ষে রংপুর সহ সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. খোরশেদ অলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ক্যালিগ্রাফার ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রাপ্ত শিল্পীরা হলেন-নাট্য ব্যক্তিত্ব শংকর সাওজাল, ভারতের বিশিষ্ট ক্যালিগ্রাফার মো. আসলাম শেখ, ক্যালিগ্রাফার সিফাতুল ইসলাম, মো. সাদ, ডিজাইনার সাকিল খান, এম ফিরোজ মাহমুদ প্রধান, শরিফ উদ্দিন শিশির ও সরদার খাইরুল মোবাশ্বর বিপ্লব, রংপুরের অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আবু মোঃ রিয়াজ মাহমুদ সুজন। সবশেষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM