সর্বশেষ
সর্বশেষ

Day: January 26, 2024

শীতার্তদের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসতে মেয়রের আহ্বান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষসহ শীতার্তদের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে রংপুর প্রেসক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান। মেয়র মোস্তাফিজার রহমান বলেন, যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত হাত গুটিয়ে না রেখে মানুষের জন্য কিছু করা। এখন শীতে জবুথবু অবস্থা। মানুষের অবস্থা কাহিল। যারা দিনমজুর তারা ঠিক মতো কাজে ফিরতে পারছে না। এমন মানুষের জন্য আমাদের সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সমাজের সবাই যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করলেই অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষেরা একটু হলেও ভালো থাকবে। শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রাকিবুস সুলতান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কোষাধ্যক্ষ একেএম শরীফুজ্জামান বুলু, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, কার্যকরী সদস্য সদরুল আলম দুলু, আব্দুর রউফ সরকার, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল প্রমুখ। এসময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান আরও বলেন, সাংবাদিকেরা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ ও দেশের জন্য কাজ করে না। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটেও তারা পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের জন্য মানবিক কাজগুলো করে আসছেন। রংপুর প্রেসক্লাব ঐহিত্যবাহি সংগঠন হিসেবে আগে থেকেই সেই কাজগুলো করে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আমি তাদের মানবিক ও মহতি কাজগুলোর জন্য সংগঠনের সকলকে সাধুবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের অনেকই উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে নেসকো বিদ্যুাৎ শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকারের ঘোষণা অনুযায়ী মূল বেতনের সঙ্গে ৫ ভাগ প্রণোদনাসহ দুই দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি- নেসকোর কর্মকর্তা, কর্মচারীরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে নেসকো বিদ্যুাৎ শ্রমিকলীগের আহবানে রংপুর নেসকো ভবন, প্রধান প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচীর শুরুতে একটি বিক্ষোভ মিছিল নেসকো ভবন এলাকা প্রদক্ষিণ শেষে ভবনের সামনে এসে শেষ করে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী গত বছর জুলাই/২০২৩ থেকে বেতনের সঙ্গে পাঁচ ভাগ প্রণোদনা দেয়ার কথা, একইসঙ্গে বাৎসরিক কর্মক্ষমতা ভাতা এপিএ বোনাস প্রদানের কথা থাকলেও কোনোটাই পাচ্ছেনা রংপুর-রাজশাহীর নেসকোর কর্মকর্তা-কর্মচারীরা। তারা আরো বলেন, গত ২২ জানুয়ারি থেকে শুরু করে ৪ দিন ব্যাপী প্রথম ধাপের কর্মসূচির শেষ দিন আজ। আগামী রবিবারের মধ্যে দাবি আদায় না হলে রবিবার থেকে দ্বিতীয় ধাপের কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন তারা। আন্দোলন কারী নেতারা বলেন, নেসকোর প্রায় ১৮’শত কর্মকর্তা, কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাই প্রধানন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। কর্মসূচিতে নেসকো শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কর্মচারী নেতা তরিকুল, আব্দুল আজীজ, নীহার রঞ্জন চৌধুরী, মাহাতাব, ফজর আলী, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান, ওয়াহেদ, সুমন, মাসুদ, মহিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেসকোর অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Read More »