সর্বশেষ
সর্বশেষ

Day: January 29, 2024

অবৈধ সম্পদ অর্জনের দায়ে গাইবান্ধার পোস্টাল অপারেটর হাবিবুর রহমানের ৯ বছরের কারাদন্ডাদেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জ্ঞাত আয় বহির্ভূতভাবে অবৈধ সম্পদ অর্জনের দায়ে গাইবান্ধা প্রধান ডাকঘরের বরাখাস্তকৃত পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে ৯ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার ( ২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এই রায় দেন। এসময় প্রায় আত্মসাতকৃত ২৯ লাখ টাকা আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়। আদালাতের পাবলিক প্রসিকিউটির হারুন অর রশিদ জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর রংপুর কোতয়ালী থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে অনুসন্ধান শেষে মামলা করে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক বীরকান্ত রায়। ওই মামলায় স্বাক্ষিদের স্বাক্ষ্য গ্রহন ও জেরা শেষে সোমবার রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী দুদক আইনের ২০০৪ এর ২৬(০২) ধারায় ১ বছর এবং ২৭(১) ধারায় ৮ বছরের কারাদন্ডাদেশ এবং আত্মসাতকৃত ২৮ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও আসামীকর্তৃক সম পরিমান আত্মসাতকৃত টাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে দেয়ার আদেশও দেয় বিচারক। এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন এ ধরণের রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে মাইফফলক হিসেবে কাজ করে। তবে বিবাদি পক্ষের আইনজীবি আব্দুর রহমান জানান, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। রায়ের সময় হাবিবুর রহমান কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চরেরহাট পবনাপুর গ্রমে।

Read More »

রংপুরে শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার সময় বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সোয়েটার বিতরণ করা হয়। সোয়েটার বিতরণে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নাইম হাসান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সাবেক উপসচিব ও অত্র বিদ্যালয়ের এসএমসি সহসভাপতি আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুর রহমান কোয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুরের প্রধান শিক্ষক ফরহাদ জাহান। শিক্ষার্থীদের সোয়েটার দিয়ে সহযোগীতা করেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার মো: ইফতেখার হায়দার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাফিয়া জান্নাত।

Read More »

রংপুরে ভূমি সংস্কার বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত । গতকাল (২৯ জানুয়ারী) সোমবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে বিভিন্ন সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

Read More »

রংপুরে নগর স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা কার্যক্রম নিয়ে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্’র আয়োজনে সাংবাদিকদের সাথে নগর স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত নগরীর চেকপোষ্ট আরকে রোডস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্’র সভাকক্ষে এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবীবের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত মত প্রকাশ করেন লার্নিং ইভালুয়েশন এন্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট ব্রাক গ্রান্ড পি স্কুল অব পাবলিক হেলথ্ নাজিয়া ইসলাম, ফিল্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর ব্রাক গ্রান্ড পি স্কুল অব পাবলিক হেলথ্ মাহমুদা আক্তার, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বের হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী প্রমূখ। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর স্বাস্থ্য সমন্বয়কারী, এরাইজ প্রকল্প, এনজিও ফোরাম এন,এস,এম, আসাদ। এ সময় প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও রংপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দাতাসংস্থা জিসিআরএফ ও ইউকেআরআই’র এরাইজ হাবের আর্থিক এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ্ এর সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ রংপুর সিটি কর্পোরেশনের ১৫টি ওয়ার্ডে প্রকল্পভূক্ত ওয়ার্ডের মধ্যে প্রায় ৮০টি নি¤œ আয়ের জনবসতি এলাকায় এই প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০২৩-২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত। সেমিনারের শুরুতে প্রকল্পের কার্যপ্রণালী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন, প্রকল্পের সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন-উত্তর পর্বশেষে অতিথির বক্তব্য শেষে সভাপতির আলোচনা শেষে সেমিনার শেষ করা হয়।

Read More »

প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে পুনর্নিয়োগ পেলেন নজরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে মো. নজরুল ইসলামকে চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘মো. নজরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যা আগে ঘটে), অথবা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক বাতিল করার শতে’ সরকারের একজন সচিবের পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর ‘বক্তব্য লেখক’ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।’ নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরআগে, নজরুল ইসলাম ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর (সচিব মর্যাদা) ‘বক্তৃতা লেখক’ পদে ও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে যুগ্ম সচিব এবং ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এর আগে, তিনি ২০০৯ সাল থেকে অতিরিক্ত প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব (গ্রেড-১) এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের (তথ্য) সদস্য ছিলেন। নজরুল ইসলাম একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকারের পাশাপাশি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাতা।

Read More »