সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নগর স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রংপুরে নগর স্বাস্থ্যসেবা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা কার্যক্রম নিয়ে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্’র আয়োজনে সাংবাদিকদের সাথে নগর স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত নগরীর চেকপোষ্ট আরকে রোডস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্’র সভাকক্ষে এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবীবের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত মত প্রকাশ করেন লার্নিং ইভালুয়েশন এন্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট ব্রাক গ্রান্ড পি স্কুল অব পাবলিক হেলথ্ নাজিয়া ইসলাম, ফিল্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর ব্রাক গ্রান্ড পি স্কুল অব পাবলিক হেলথ্ মাহমুদা আক্তার, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বের হোসেন মনা,

সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী প্রমূখ। শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর স্বাস্থ্য সমন্বয়কারী, এরাইজ প্রকল্প, এনজিও ফোরাম এন,এস,এম, আসাদ। এ সময় প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও রংপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দাতাসংস্থা জিসিআরএফ ও ইউকেআরআই’র এরাইজ হাবের আর্থিক এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ্ এর সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ রংপুর সিটি কর্পোরেশনের ১৫টি ওয়ার্ডে প্রকল্পভূক্ত ওয়ার্ডের মধ্যে প্রায় ৮০টি নি¤œ আয়ের জনবসতি এলাকায় এই প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০২৩-২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত। সেমিনারের শুরুতে প্রকল্পের কার্যপ্রণালী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন, প্রকল্পের সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন-উত্তর পর্বশেষে অতিথির বক্তব্য শেষে সভাপতির আলোচনা শেষে সেমিনার শেষ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM