সর্বশেষ
সর্বশেষ

Day: February 4, 2024

রংপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। শনিবার বিকালে নগরীর মুন্সিপাড়াস্থ কার্যালয়ে হ্যান্ডরাইটিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় ও অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর আয়োজনে ৩টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ রশিদ ফেরদৌস, রংপুর প্রধান ডাকঘরের সহকারী পোস্টামাস্টার জেনারেল ইসরাত জাহান নূর, অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ সুজন, শিক্ষক মোছাঃ মাকছুদা আক্তার তৃষা, মোঃ ইমাম মাহদী, মোছাঃ সুমাইয়া ইলমা, মোছাঃ সাদিয়া সুলতানা শিমু, রিফাত জাহান, ফারজানা, নওশীন, নীলা সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Read More »

রংপুরে রেকডিয় চলাচলের রাস্তা বন্ধ করে জনগনকে হয়রানীর অভিযোগ

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রেকডিয় চলাচলের রাস্তা বন্ধ করে জনগনকে হয়রানীর সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর নগরীর ২৫ নং ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় দির্ঘ ৩০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে জনসাধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে এলাকাবাসী ন্যায় প্রতিষ্ঠার লক্ষে রংপুর সিটি মেয়র সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবদেন করেন। এ বিষয়ে অভিযোগকারী ভুক্তভোগী এলাকাবাসী মোঃ মকসুদ আলম জানান, চলাচলের রাস্তা রক্ষার জন্য সকলের প্রতি আইনগত সহযোগিতা কামনা করছি। এছাড়া রাস্তার সামনে মালামাল সরানোর ব্যাবস্থা গ্রহনে প্রশাসনের পদক্ষে নেয়ার জন্য আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, কামাল কাছনা মৌজার জেএল নং ৯১ এর সাবেক দাগ ৬৫৭, মালিকগণ চলাচলের জন্য ৮শতক জমির উপর দিয়ে পুর্ব পশিামে ৭৬ ফিট, সাবেক ২৮৪দাগ রাস্তার সহিতযুক্ত হয় এবং দুই রাস্তা একহয়ে ১৬১ ফিট রাস্তা নতুন দাগ ২৪৬ বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। উক্ত রাস্তা এলাকার কিছু প্রভাবশালী মহল নিজেদের নামে রেকোর্ড করে ভোগ দখলের চেষ্টা চালাচ্ছে এবং রাস্তায় চলাচলরত জনগনকে হয়রানী করছে।

Read More »

রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অফিস কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আছর নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া জামে মসজিদ সংলগ্ম নতুন কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন(আরবিসিএ) এর সভাপতি হাজী মুজফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন(আরবিসিএ) এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় প্রায় ২০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Read More »

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন বণার্ঢ্য র‌্যালী

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ‘জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন, পরিক্ষা করান, টিকা ও চিকিৎসা নিন” এ স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর সচেতনতামুলক একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। রোববার (০৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সচেতনতা মুলক র‌্যালীটি নগরীর মুলাটোলস্থ সূর্যের হাসি ক্লিনিক থেকে বের হয়ে এরশাদ স্বরণী রোড হয়ে সুপার মার্কেট, সিটি বাজারের সামন দিয়ে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জনসচেতনতামূলক বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শিহান উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার সাদিয়া আপ্রিন সন্ধি, ঢাকাস্থ সূর্যের হাসি নেটওয়ার্ক এর কর্মকর্তা মোঃ নুরুল আফসার, মোঃ রুবায়েত হোসেন ও সূর্যের হাসি ক্লিনিক মুলাটোলের সিনিয়র ক্লিনিক ম্যানেজার মোঃ আব্দুস সালাম। এছাড়াও র‌্যালীতে অংশ গ্রহণ করেন তাজহাট সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার রেবেকা সুলতানা ও হারাগাছ সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

Read More »