সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন বণার্ঢ্য র‌্যালী

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন বণার্ঢ্য র‌্যালী

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ‘জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন, পরিক্ষা করান, টিকা ও চিকিৎসা নিন” এ স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর সচেতনতামুলক একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়।
রোববার (০৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সচেতনতা মুলক র‌্যালীটি নগরীর মুলাটোলস্থ সূর্যের হাসি ক্লিনিক থেকে বের হয়ে এরশাদ স্বরণী রোড হয়ে সুপার মার্কেট, সিটি বাজারের সামন দিয়ে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় জনসচেতনতামূলক বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শিহান উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার সাদিয়া আপ্রিন সন্ধি, ঢাকাস্থ সূর্যের হাসি নেটওয়ার্ক এর কর্মকর্তা মোঃ নুরুল আফসার, মোঃ রুবায়েত হোসেন ও সূর্যের হাসি ক্লিনিক মুলাটোলের সিনিয়র ক্লিনিক ম্যানেজার মোঃ আব্দুস সালাম।

এছাড়াও র‌্যালীতে অংশ গ্রহণ করেন তাজহাট সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার রেবেকা সুলতানা ও হারাগাছ সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM