জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অফিস কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আছর নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া জামে মসজিদ সংলগ্ম নতুন কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন(আরবিসিএ) এর সভাপতি হাজী মুজফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে রংপুর বিল্ডিং কনসালটেন্টস এসোসিয়েশন(আরবিসিএ) এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় প্রায় ২০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
















