সর্বশেষ
সর্বশেষ

Day: February 14, 2024

ভালোবাসা দিবসে রংপুরের আকাশে হ্যালিকপ্টারে উড়ছে কাপলরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভালোবাসা দিবসে রংপুরের আকাশে হ্যালিকপ্টারে উড়ছে কাপলরা। আকাশ থেকে নতুন করে রংপুর কে দেখছে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই। কেউ কেউ বাবা মা এবং সন্তানদের নিয়ে এসেছেন এবং হেলিকপ্টারে চড়ে স্মরণীয় করে রাখছে এই দিনটিকে। বুধবার(১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে এই ব্যতিক্রমী আয়োজন করেছে এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস। সকাল থেকেই শেখ রাসেল স্টেডিয়ামে টিকিট সংগ্রহকারীরা অবস্থান নেয়। সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়া জনিত সমস্যার কারনে দুপুর সাড়ে ১২ টায় উদ্বোধন হয়। ফিতা কেটে উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান রুমি, বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর ১০ মিনিট পর পর রংপুরের আকাশে উড়তে থাকে হেলিকপ্টার। আয়োজক সুত্রে জানা যায়, বিশ্ব ভালো দিবস উপলক্ষে এবারেই প্রথম রংপুরে হেলিকপ্টার রাইডের আয়োজন করা হয়েছে। একবারে মোট চারজন করে উঠতে পারে। প্রতি টিকিটের মুল্য শুরুতে ৪ হাজার ৫ শ হলেও পরে ৪ হাজার করে নির্ধারণ করা হয়। এ পর্যন্ত ৬০ জন হেলিকপ্টারে রংপুরের আকাশ ভ্রমণ করেছে। আরো ২০-৩০ জন ওঠার অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে তানবির হোসেন আশরাফী বলেন, দেশের বিভিন্ন জেলায় বিশেষ দিনে এরকম হেলিকপ্টার রাইড হলেও রংপুরে এটি প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। ভালো সাড়া মিলছে। যারা ভ্রমণ করছেন তারা পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন। ভালোবাসার মানুষ কে অনেকেই সারপ্রাইজ দিয়েছে। রমজান আলী তুহিন বলেন, বিমানে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেলেও ওইভাবে রংপুর দেখা হয়নি। রংপুরের অলিগলিতে যাওয়ার সুযোগ হলেও হেলিকপ্টারে চড়ে দেখা হয়নি। এবারে ভালোবাসা দিবসে যা সম্ভব হয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে আকাশ থেকে রংপুর দেখা হলো। এটা ভালোলাগার মতো একটা অনুভূতি। আয়োজক হিসেবে এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক শাহাজান লিটন বলেন, অনেক সাহস করে উদ্যোগটা নেয়া হয়েছে। প্রথমবারের কারণে প্রশাসনিক বিষয়গুলো বুঝতে এবং সম্পন্ন করতে সময় লেগে যায়। যার কারনে প্রচারণা তেমন হয়নি। তারপরও আশানুরূপ ভালো হয়েছে। হয়তো লাভ হবে না। তারপরও শেষ পর্যন্ত সফলভাবে হেলিকপ্টার রাইড সম্পন্ন হচ্ছে।

Read More »

রংপুর শিল্প ও বাণিজ্য মেলা মাঠে ফায়ার ক্যাম্পেইন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অগ্নিকান্ডে দুর্ঘটনা প্রতিরোধে গতকাল বুধবার দুপুরে রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় আগত দর্শণার্থীদের উদ্দেশ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা ক্যাম্প পরিচালনা করেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত জনসচেতনামূলক ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান আরিফুল ইসলাম আঙ্গুর, রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, অফিসার মো: সাইদুল ইসলাম, ফায়ার ফাইটার মো: মাজেদুর রহমান, হাবিবুর রহমান, তুহিন ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় মেলায় আগত দর্শনার্থীদের গ্যাসের আগুন নিয়ন্ত্রণ ও রক্ষার কৌশল শিখিয়ে দেন ফায়ার ফাইটারর।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের সরস্বতী পূজা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে সরস্বতী পূজা- ২০২৪ অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ ফেব্রুয়ারি ২০২৪) বুধবার সকালে লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডা: মো: আখতারুজ্জামান । সম্মানীয় অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল, ক্লাব পরিচালক লায়ন ফরিদ আহমেদ রুমী, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন ও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বকুল কুমার রায়, প্রভাষক, ইংরেজি, লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ উকিল উদ্দিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।

Read More »

রংপুরে সনাতনী আইনজীবীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আইনজীবী সমিতির আয়োজনে সনাতনী আইনজীবীদের সরস্বতী পূজা ও বাণী আরাধনা অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ ফেব্রুয়ারি ২০২৪) বুধবার সকালে রংপুর জজ কোট প্রাঙ্গণে সরস্বতী পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ বলরাম কৃষ্ণ রায় সহ সকল বিচারকগণ, রংপুর আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারী সহ সকল আইনজীবীগণ। সরস্বতী পূজা ও বাণী আরাধনা অনুষ্ঠানে সার্বিক পরিচলনা করেন এ্যাড. বিভুতি ভুষন সুমন, এ্যাড. বাবু সন্তোষ কুমার রায়, এ্যাড. ধিরেন চন্দ্র রায়, এ্যাড. অরুন চন্দ্র রায়, এ্যাড. সুধাংসু, এ্যাড. পরেশ প্রমুখ ।

Read More »

অসাম্প্রদায়িকতাই হচ্ছে উন্নত ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি – স্থানীয় সরকার মন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। অসাম্প্রদায়িকতাই ছিল ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম চেতনা যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশেরও ভিত্তি। তিনি আজ ঢাকা অফিসার্স ক্লাবে স্বরস্বতী পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধর্ম যার যার, উৎসব সবার – এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মোঃ তাজুল ইসলাম বলেন, একটি দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করবে। সেখানে যদি আমরা ধর্মীয় বিভক্ত সৃষ্টি করি এবং এটাকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে পৃথিবীর কোন দেশেই বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না। বাংলাদেশের তেমনি ভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আছে সব ধর্মের মানুষেরাই ধর্মীয় আচার ও অনুষ্ঠানগুলো পালন ও উপভোগ করবেন। অন্য ধর্মাবলম্বীরা তাদেরটা পালন করবেন। এই আদর্শ ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের যাত্রা আরম্ভ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির জনকের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকায় ভারতের রাস্ট্রদূত প্রনয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্সটিল। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

Read More »