সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ভালোবাসা দিবসে রংপুরের আকাশে হ্যালিকপ্টারে উড়ছে কাপলরা

ভালোবাসা দিবসে রংপুরের আকাশে হ্যালিকপ্টারে উড়ছে কাপলরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ভালোবাসা দিবসে রংপুরের আকাশে হ্যালিকপ্টারে উড়ছে কাপলরা। আকাশ থেকে নতুন করে রংপুর কে দেখছে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই। কেউ কেউ বাবা মা এবং সন্তানদের নিয়ে এসেছেন এবং হেলিকপ্টারে চড়ে স্মরণীয় করে রাখছে এই দিনটিকে।
বুধবার(১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে এই ব্যতিক্রমী আয়োজন করেছে এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস।

সকাল থেকেই শেখ রাসেল স্টেডিয়ামে টিকিট সংগ্রহকারীরা অবস্থান নেয়। সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়া জনিত সমস্যার কারনে দুপুর সাড়ে ১২ টায় উদ্বোধন হয়। ফিতা কেটে উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান রুমি, বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম, বাংলার চোখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর ১০ মিনিট পর পর রংপুরের আকাশে উড়তে থাকে হেলিকপ্টার।

আয়োজক সুত্রে জানা যায়, বিশ্ব ভালো দিবস উপলক্ষে এবারেই প্রথম রংপুরে হেলিকপ্টার রাইডের আয়োজন করা হয়েছে। একবারে মোট চারজন করে উঠতে পারে। প্রতি টিকিটের মুল্য শুরুতে ৪ হাজার ৫ শ হলেও পরে ৪ হাজার করে নির্ধারণ করা হয়। এ পর্যন্ত ৬০ জন হেলিকপ্টারে রংপুরের আকাশ ভ্রমণ করেছে। আরো ২০-৩০ জন ওঠার অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে তানবির হোসেন আশরাফী বলেন, দেশের বিভিন্ন জেলায় বিশেষ দিনে এরকম হেলিকপ্টার রাইড হলেও রংপুরে এটি প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। ভালো সাড়া মিলছে। যারা ভ্রমণ করছেন তারা পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন। ভালোবাসার মানুষ কে অনেকেই সারপ্রাইজ দিয়েছে।
রমজান আলী তুহিন বলেন, বিমানে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেলেও ওইভাবে রংপুর দেখা হয়নি। রংপুরের অলিগলিতে যাওয়ার সুযোগ হলেও হেলিকপ্টারে চড়ে দেখা হয়নি। এবারে ভালোবাসা দিবসে যা সম্ভব হয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে আকাশ থেকে রংপুর দেখা হলো। এটা ভালোলাগার মতো একটা অনুভূতি।

আয়োজক হিসেবে এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক শাহাজান লিটন বলেন, অনেক সাহস করে উদ্যোগটা নেয়া হয়েছে। প্রথমবারের কারণে প্রশাসনিক বিষয়গুলো বুঝতে এবং সম্পন্ন করতে সময় লেগে যায়। যার কারনে প্রচারণা তেমন হয়নি। তারপরও আশানুরূপ ভালো হয়েছে। হয়তো লাভ হবে না। তারপরও শেষ পর্যন্ত সফলভাবে হেলিকপ্টার রাইড সম্পন্ন হচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM