সর্বশেষ
সর্বশেষ

Day: February 22, 2024

রংপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১শে ফেব্রুয়ারি ) রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ।

Read More »

মহানগর অটো রিক্সা শ্রমিক লীগের মাতৃভাষ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ অটো রিক্সা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বুধবার (২১শে ফেব্রুয়ারি ) রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমার্ল অর্পন করেন বাংলাদেশ অটো রিক্সা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার রংপুর মহানগরের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বিটু, কোষাধক্ষ আলম মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া, লিমন মিয়া, । এ সময় উপস্থিত ছিলেন অটোরিক্সা শ্রমিকলীগ চেকপোস্ট শাখা কমিটির সভাপতি নাহিদুজজামান নাহিদ, সাধারণ সম্পাদক বকুল মিয়া লাল, অটোরিক্সা শ্রমিকলীগ কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখার সভাপতি মাহমুদুল হাসান মানিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত, সদস্য অজাদ, অটোরিক্সা শ্রমিকলীগ পুর্ব বড়বাড়ি মরিচটারি শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আশরাফুল, অটোরিক্সা শ্রমিকলীগ সাতমাথ শাখার পক্ষে ইউসুফ, বাংলাদেশ আটো বাইক শ্রমিক কল্যান সোসাইটির সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পদক আলমগীর, সদস্য মহসিন, মজিদুল ইসলাম টিটু, আসাদ, লিমন , শফিকুল প্রমুখ।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম: লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয় এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে রংপুর কেন্দ্রিয় শহীদ মিনারে এবং প্রতিষ্ঠান চত্বরের শহীদ মিনারে ১৯৫২ সালে শহীদবৃন্দের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি’র সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডা: মো: আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব রংপুর-এর লায়ন মো: আজহারুল ইসলাম দুলাল, আইপিপি প্রেসিডেন্ট, লায়ন এ. কে. এম বানিউল আদম বাবু এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর, ক্লাব ট্রেজারার লায়ন এ্যাড: মোঃ আহ্সানুল হাবীব মিলন এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুর, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি লায়ন্স ক্লাব অব রংপুর, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর জেলা ৩১৫এ২ লায়ন মো: এনামুল হক সোহেল এমজেএফ লায়ন্স ক্লাব অব রংপুর, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ক্লাব পরিচালক লায়ন এ কে এম মতিউর রহমান, ক্লাব পরিচালক লায়ন আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক লায়ন দেলোয়ার হোসেন রিপন এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক মোঃ শাহীন পারভেজ, ক্লাব পরিচালক মোঃ শরিফুল ইসলাম বাবু এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ শফিকুল ইসলাম স্বপন । দিবসটি পালনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো: উকিল উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। জাতীয় দিবস কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: ইনামুল হাসান, সহকারি অধ্যাপক লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। পরিশেষে অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Read More »

স্পীকারের সাথে গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডনস্থ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সংরক্ষিত মহিলা আসন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে নারী ও যুব ক্ষমতায়ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মত গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের সাথে অংশীদার হিসেবে জাতীয় সংসদ কাজ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার। স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আইনের মাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নারীরা সংসদ সদস্য হিসেবে আসছেন। পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনে পঞ্চাশজন সংসদ সদস্যও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, দ্বাদশ সংসদে প্রাক্তন মন্ত্রীদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় কমিটির কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বস্ব মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটি সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ঢাকার দুই জজ আদালতে নতুন বিচারক

ঢাকার দুই জজ আদালতে নতুন বিচারক আদালত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতে নতুন দুই বিচারক নিয়োগ পেয়েছেন। জেলা দায়রা জজ আদালতে হেলাল উদ্দিন ও মহানগর দায়রা জজ আদালতে মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়। জানা যায়, বদলির পূর্বে হেলাল উদ্দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ও জেলা দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া অবসরে যান।

Read More »