সর্বশেষ
সর্বশেষ

Day: February 27, 2024

সংরক্ষিত ৫০আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যের বিষয়ে গেজেট প্রকাশ স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশ করে। নির্বাচিতদের নামসহ গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর সংসদ সচিবালয় এই সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। শপথ গ্রহণ শেষে সংসদে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। এর আগে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোটের শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে ২টি আসনে।

Read More »

বর্তমানে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

সংসদ প্রদিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি খাদ্য গুদামে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি বলেন, খাদ্যশস্যের এ মজুদ সন্তোষজনক। আজ সংসদে সরকারি দলের সদস্য আনোয়ারুল আজীম আনারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘চলতি বছর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামে সর্বমোট ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মজুদকৃত খাদ্যশস্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল ও ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন গম।’ তিনি বলেন, দেশে খাদ্য মজুদ বৃদ্ধির লক্ষ্যে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক সূত্রে চাল-গম সংগ্রহ এবং আমদানির কার্যক্রম গ্রহণ করেছে। চলতি আমন সংগ্রহ মৌসুমে ২ লাখ মেট্রিক টন ধান, ৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ অভিযান শুরু হয়, যা আগামীকাল বুধবার পর্যন্ত চলবে। পরবর্তীতে এই লক্ষ্যমাত্রা পরিবর্তন করে ৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চালের পরিবর্তে ৫ লাখ ৬৭ হাজার ৪৪৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল অভ্যন্তরীণ বাজার থেকে কেনার সিদ্ধান্ত হয়েছে। খাধ্যমন্ত্রী বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ও ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেট বরাদ্দের বিপরীতে উন্মুক্ত দরপত্র ও জিটুজির আওতায় ইতোমধ্যে ৫ লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। এর বিপরীতে গত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৬২৭ মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে। চুক্তির অবশিষ্ট গমের খালাস কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান অর্থবছরে বিদেশ থেকে অদ্যাবধি কোনো চাল আমদানির কার্যক্রম গ্রহণ করা হয়নি।

Read More »

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দমনে পুলিশ বাহিনীকে জনগণের সেবা অব্যাহত রাখার এবং এজন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো আপনারা দেশের মানুষের সেবা করেন। দুষ্টের দমন শিস্টের পালন পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। কাজেই পুলিশ বাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবে-এটাই সব সময় আমাদের কাম্য।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন। তিনি বলেন, আজকে দেশের মানুষ পুলিশের প্রতি সে আস্থা রাখতে পারছে। কাজেই আপনারা আন্তরিকতার সাথে মানুষের সেবা করবেন, সেটাই আমরা চাই। সরকার প্রধান বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে দেশের শান্তি ও স্থিতিশীলতা একান্তভাবে অপরিহার্য।’ তিনি বলেন, দেশের মানুষ যখনই কোন বিপদে পড়ে তখনই আশ্রয় খোঁজে পুলিশের কাছে। কাজেই পুলিশ জনগণের বন্ধু, এটা সব সময় চলে আসছে এবং এটাকেই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার। সে কারণেই আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের সততা,পেশাদরিত্ব,নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেম ও মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবেন। পুলিশ বাহিনীকে আমরা সেভাবেই গড়ে তুলছি। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জাতির পিতা প্রদত্ত ভাষণের উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের জনগণের প্রতি ভালবাসা নিয়ে আরও একনিষ্ঠ হয়ে দায়িত্ব পালনের আহবান জানান। জাতির পিতা বলেছিলেন, ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ। তোমরা ইংরেজের পুলিশ নও। তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও। তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা। বাংলার মানুষ চায় তারা শান্তিতে ঘুমাক। তোমাদের কাছ থেকে আশা করে যে, চোর, বদমাশ, গুন্ডা, দুর্নীতিবাজ তাদের ওপর অত্যাচার না করে। তোমাদের কর্তব্য অনেক বেশি।’ শেখ হাসিনা বলেন, জাতির পিতার ভাষণের এই মর্মবাণী ধারণ করে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গভীর দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করে যাবে, এই আমার প্রত্যাশা। প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পুলিশ বাহিনী বর্ণাঢ্য কুচকাওয়াজ করেছে। প্রধানমন্ত্রী সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-বীরত্ব) এবং ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) প্রদান করেন। এছাড়া ৯৫ জন পুলিশ সদস্য বিপিএম সেবা পদক এবং ২১০ জন পিপিএম সেবা পদক পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাঁকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং সেই সময় যেমন পুলিশ জনগণের পাশে থাকে। আবার কোভিড-১৯ অতিমারীর সময়ও পুলিশ বাহিনী বিশেষ ভূমিকা রেখেছে। ‘৩৩৩’ নম্বরে ফোন করলে রাত-বিরাতে তারা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। এমনকি ‘৯৯৯’ নম্বরে ফোন করলে পুলিশ মানুষের পাশে দাঁড়ায়। তাদেরকে সহযোগিতা করে। আমরা সব সময় চেয়েছি পুলিশ বাহিনীকে সেভাবেই গড়ে তুলতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বাংলাদেশ আমরা দেখেছি সেই ২০১৩, ’১৪, ’১৫ সাল অথবা এই ’২৩ সালের ২৮ অক্টোবর কিভাবে অগ্নিসন্ত্রাস করে জাতীয় সম্পদগুলো নষ্ট করা এবং যানবাহনসহ বিভিন্ন অফিসে অগ্নি সংযোগ করা হলো। চলন্ত বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। তারা (জামাত-বিএনপি) যে শুধু এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাই নয়, পুলিশ যখন বাধা দিতে গেছে পুলিশের ওপর হামলা করেছে। নির্মমভাবে পিটিয়ে নিরীহ পুলিশ সদস্যকে হত্যা করেছে। এমনকি রাজারবাগে ঢুকে ককটেল মারা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্স ও গাড়ি পুড়িয়ে ফেলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- ওই জামাত-বিএনপির সন্ত্রাসীরা করেছে, তাদের নেতারা করেছে। তবে, আমাদের পুলিশবাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এ অবস্থার মোকাবিলা করেছে। সেজন্য আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, জনগণের জানমাল ও শান্তি রক্ষায় পুলিশ সদস্যরা তাদের জীবন দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং এই ধ্বংসাত্মক কার্যক্রম রুখে দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক শান্তি রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি শান্তি রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে গিয়েও যেসব পুলিশ সদস্য জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। ‘তাঁর সরকারের প্রচেষ্টা এবং পদক্ষেপ গ্রহণের ফলে আজকে পুলিশবাহিনী অনেক বেশি দক্ষ’ উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতিনিয়ত আমরা যখন নতুন ধরনে

Read More »

রংপুরে আবু হুরায়রা(রাঃ) দারুলউলুম মাদরাসার ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে হাফেজ ছাত্রদের ২৪ তম দস্তার বন্দী উপলক্ষে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বটতলা মোড়ে অবস্থিত মাদরাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজাদ হোমিও হলের সত্বধিকারী আলহাজ্ব ডাঃ মোঃ আকতার হোসেন বাদল। অনুষ্ঠানে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলার চোখের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন মিঞা, আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন, সহ অন্যান্য অতিথিবৃন্দ। ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন ১ম বক্তা বগুড়া কারবালা মাদরাসার শাইখুল হাদিস ও বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ্ব হযরত মাওলানা কাজী ফজলুল করিম, ৩য় বক্তা আবু হুরায়রা(রাঃ) দারুলউলুম মাদরাসার ােমহতামিম হাফেজ মাওলানা মুফতি ছফিউল্লাহ শামীম। বক্তব্য শেষে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসার হাফেজ ছাত্রদের ২৪ তম দস্তার বন্দী উপলক্ষে ৭(সাত) জন মাদরাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগরী পরানো হয়।

Read More »

রসিক মেয়র মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সৌজন্য স্বাক্ষাত করেন সদ্য রেজিষ্ট্রেশনকৃত রংপুর জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ শমসের আলী. কার্যকরী সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মুসফিকুর রহিম বুলেটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা পেয়ে খুশি হতদরিদ্ররা। অতি দরিদ্র পরিবারে আয় বৃদ্ধিমূলক কাজের জন্য রংপুর সিটি কর্পোরেশনে ৩৫৬টি পরিবারকে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংগঠন। রংপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গত রোববার বিকেলে সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে রসিক ১৭ এবং ২৩ নং ওয়ার্ডের ১৭০ টি অতি দরিদ্র পরিবারের মাঝে তাদের পছন্দমত আয়মূলক কাজ শুরু করার জন্য বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারকে আনুষ্ঠানিকভাবে ১৮ হাজার টাকা করে দেয়া হয়। পর্যায়ক্রমে আগামি মাসে বাকি ১৮৬ টি পরিবারকে একই পরিমানে অর্থ প্রদান করা হবে। পৃথক দু’টি অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গাফফার, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, সংরক্ষিত ওয়ার্ড (২৩, ২৪, ২৫) কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিদুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে আয়োজিত কর্মসুচীতে ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট মোঃ তাহমিদুর রহমান, প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর ও চিত্রাচিসিম, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি এবং অর্থ হস্তান্তর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অর্থ সহায়তা প্রাপ্তির আগে প্রত্যেক উপকারভোগীকে প্রাণীসম্পদ ও যুব উন্নয়ন অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Read More »

রংপুরে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লাকবেল্ট বিতরণ ও সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যাবস্থাপনায় ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশন কতৃক ব্লাকবেল্ট টেস্টে উত্তীর্ণ ২২ জন কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লাকবেল্ট বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল রংপুর শেখ রাসেল ইনডোর স্টোডিয়ামে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লাকবেল্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম । অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সভাপতি কাউন্সিলর মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ রেজওয়ানুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সহ সভাপতি মোঃ নাজমুল করিম ডলার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক সঞ্জয় প্রসাদ স্যানাল, রংপুর জজ কোটের এ্যাড. আলমগীর রহমান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক শাহানাজ বেগম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারি শিক্ষক মাসউদ রফিক, রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সহ সভাপতি তানজিমুল ইসলাম জীবন, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ রফিকুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারি শিক্ষক হামিদুর রহমান, রংপর কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া ডাবলু, রংপুর কমব্যাট মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব।

Read More »

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়াই জাতীয় ছাত্র সমাজের লক্ষ্য- আল মামুন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমক: সন্ত্রাসী কার্যক্রমে বিপর্যস্ত হতে চলেছে দেশের শিক্ষাঙ্গনগুলো। শিক্ষার পরিবেশ হচ্ছে বিঘিœত এবং অনিশ্চিত। শিক্ষাঙ্গনে বিরাজ করছে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা। বিপদগামী হচ্ছে নিরীহ শিক্ষার্থীরা। তাই দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন। গত রবিবার দুপুরে রংপুরে কারমাইকেল কলেজ শাখার সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আল মামুন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাসমুক্ত করতে হবে, শিক্ষার্থীদের হলগুলোতে নানাভাবে হয়রানি করা হয়, সেগুলো বন্ধ করতে হবে। একই ছাদের নিচে আমরা সবাই এক, সকলের পরিচয় আমরা শিক্ষার্থী। সকল ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো আদায়ে ছাত্র সংগঠনগুলো কাজ করতে হবে। এসময় তিনি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে যা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় ছাত্র সমাজের নেতা কামরুজ্জামান কামরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রহমানের পরিচালনায় সম্মেলনের মাধ্যমে কারমাইকেল কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন দিপ্ত ও মেহেদি হাসান রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত আসিফ, রংপুর মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম, রংপুর জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, রংপুর মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ বাবু, মহিবুল্লাহ আল মোমেন, কেন্দ্রীয় সম্পাদক সাদ্দাম হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সম্পাদক মাহমুদুর রহমান পাভেল, সদস্য শাখাওয়াত হোসেন শিপু, রংপুর মহানগর শাখার সাদিকুল ইসলাম, রেদোয়ান আহমেদ সৌদ্ধ, রংপুর জেলা সদস্য গোলাম রব্বানী প্রমুখ।

Read More »