সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা প্রদান

রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা পেয়ে খুশি হতদরিদ্ররা। অতি দরিদ্র পরিবারে আয় বৃদ্ধিমূলক কাজের জন্য রংপুর সিটি কর্পোরেশনে ৩৫৬টি পরিবারকে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংগঠন। রংপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গত রোববার বিকেলে সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে রসিক ১৭ এবং ২৩ নং ওয়ার্ডের ১৭০ টি অতি দরিদ্র পরিবারের মাঝে তাদের পছন্দমত আয়মূলক কাজ শুরু করার জন্য বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারকে আনুষ্ঠানিকভাবে ১৮ হাজার টাকা করে দেয়া হয়। পর্যায়ক্রমে আগামি মাসে বাকি ১৮৬ টি পরিবারকে একই পরিমানে অর্থ প্রদান করা হবে।

পৃথক দু’টি অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গাফফার, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, সংরক্ষিত ওয়ার্ড (২৩, ২৪, ২৫) কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিদুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে আয়োজিত কর্মসুচীতে ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট মোঃ তাহমিদুর রহমান, প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর ও চিত্রাচিসিম, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি এবং অর্থ হস্তান্তর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অর্থ সহায়তা প্রাপ্তির আগে প্রত্যেক উপকারভোগীকে প্রাণীসম্পদ ও যুব উন্নয়ন অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM