জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যাবস্থাপনায় ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশন কতৃক ব্লাকবেল্ট টেস্টে উত্তীর্ণ ২২ জন কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লাকবেল্ট বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল রংপুর শেখ রাসেল ইনডোর স্টোডিয়ামে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্লাকবেল্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম ।
অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সভাপতি কাউন্সিলর মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ও রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ রেজওয়ানুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সহ সভাপতি মোঃ নাজমুল করিম ডলার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক সঞ্জয় প্রসাদ স্যানাল, রংপুর জজ কোটের এ্যাড. আলমগীর রহমান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক শাহানাজ বেগম,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারি শিক্ষক মাসউদ রফিক, রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির সহ সভাপতি তানজিমুল ইসলাম জীবন, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ রফিকুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারি শিক্ষক হামিদুর রহমান, রংপর কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া ডাবলু, রংপুর কমব্যাট মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব।
















