সর্বশেষ
সর্বশেষ

Day: March 21, 2024

বিএসটিআই’র নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন এস এম ফেরদৌস আলম

বিএসটিআই’র নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন এস এম ফেরদৌস আলম সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : পণ্যের জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন এস এম ফেরদৌস আলম। বিএসটিআইতে যোগদানের পূর্বে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অনুষদে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৯ সালে তিনি উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচে যোগদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী ছাত্র ও রংপুর জেলার কৃতি সন্তান। বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে মাঠ প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরে সততা, ন্যায়-নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিসি (জেনারেল), এডিসি (শিক্ষা), এডিসি (রাজস্ব), এডিএম, হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। তাছাড়া উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ হিসেবে সিনিয়র সহকারী সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, উপসচিব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, উপসচিব সড়ক ও মহাসড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়; পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা (নেকটার) বগুড়া; পরিচালক, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ; যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া সরকারের অতিরিক্ত সচিব হিসেবে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এস এম ফেরদৌস আলম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব সফর করনে। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী অধ্যাপনা পেশায় নিয়োজিত রয়েছেন।

Read More »

রংপুর এন্টি টেররিজম ইউনিট মেট্রোপলিটন কোতোয়ালি থানা যৌথ অভিযানে ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতারনার মামলার সাজাপ্রপ্ত আসামী সৈয়দ আনোয়ারুল নাফিসকে গ্রেফতার করেছে রংপুর এন্টি টেররিজম ইউনিট ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা সদস্যরা। গ্রোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর নগরীর ধাপ লালকুটি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাফিসের নামে ঢাকার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার তিন মাস থেকে পাঁচ বছর সাজা হয়েছে। এন্টি টেররিজম ইউনিট রংপুরের ওসি হুমায়ুন কবীর ও এসআই সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সৈয়দ আনোয়ারুল নাফিস ৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামী। ঢাকার বিভিন্ন থানায় তার নামে ২০টির অথিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১৩টি মামলা আপোস করেছে। বাকি ৭টি মামলায় তার সাজা হয়েছে। গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন সৈয়দ আনোয়ারুল নাফিস। ব্যবসায়ী পরিচয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাজ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ।

Read More »

রংপুরে সেমাই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীতে খাদ্যদ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আফনান ফুড প্রোডাক্টস নামে একটি প্রীতষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন এবং বিক্রয়-বিতরণের অভিযোগের সত্যতা পেয়েছে বিএসটিআই। বিকেলে তথ্য জানান রংপুর বিভাগীয় বিএসটিআই অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ। বলেন, খাদ্যদ্রব্য ও পণ্যসামগীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগ এলাকার মেসার্স আফনান ফুড প্রোডাক্টসকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে করে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন এবং বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাতদিনের কারাসন্ড এবং দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলাপ্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় তার সঙ্গে বিএসটিআই রংপুর বিভাগীয় সকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।জনস্বার্থে প্রশাসন ও প্রশাসনের সহায়তায় বিএসটিআই’র এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় বিএসটিআই অফিসের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

Read More »

প্রতারক দালালদের শাস্তির আওতায় আনতে আইন করা হয়েছে- রংপুরে প্রবাসী কল্যান সচিব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন বলেছেন, দেশে বিদেশগামী কর্মী সংগ্রহ করা হয় দালালদের মাধ্যমে। দালালের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে গেছেন। বিগত সময় এসব প্রতারক মিডলম্যানদের জন্য কোন শাস্তির ব্যবস্থা ছিল না। সম্প্রতি এদের শাস্তির আওতায় আনতে আইন করা হয়েছে। আমরা বিদেশগামী ও প্রত্যাগতদের সেবার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সুরক্ষা কার্যক্রমে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, দেশে রিক্রুটিং প্রক্রিয়ার প্রতিষ্ঠানিক কোন কাঠামো নেই। রিক্রুটিং এজেন্টরা মিডলম্যান বা দালালের মাধ্যমে বিদেশগামী কর্মী সংগ্রহ করে। আমরা চেষ্টা করছি বিদেশে যেতে ইচ্ছুক মানুষেরা যেন সরাসরি রিক্রুটিং এজেন্সি কিংবা নিয়োগকারী কোম্পানী’র সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া দেশে দক্ষ জনবলের ডাটাবেজের তালিকা তৈরী করা হচ্ছে। এর মাধ্যমে যারা বিদেশে কর্মী পাঠাতে চায়, তারা সরাসরি সেই ডাটাবেজ থেকে কর্মী সংগ্রহ করতে পারবে। তিনি আরও বলেন, দক্ষ জনবল বিদেশে পাঠাতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। এতে করে বিদেশে গিয়ে প্রবাসীরা ভাল বেতন-ভাতায় কাজ করতে পারবে। তাই জেলা-উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল তৈরী করা হচ্ছে। শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের পাশাপাশি যে কোন একটি কারিগরি ট্রেডে প্রশিক্ষিত হয়ে দেশের জনসম্পদে রুপান্তর হবে। প্রত্যেকে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাইসা প্রকল্পের প্রকল্প পরিচালক সুরেন্দ্র নাথ সাহা, সহকারী পরিচালক নাজমুল হক, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন-আইওএম-এর সিনিয়র স্পেশালিস্ট নাসরিন জাহান, আইওএমের চীফ অব মিশন আব্দুস সাত্তার ইসোভ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিকী, রংপুর জেলা প্রাশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। আলোচনা সভায় রাইসা প্রকল্পের আওতাধীন রংপুর ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে প্রবাসীর সস্তানদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ বিদেশ প্রত্যাগতদের আয়বর্ধক, ঋণ সুবিধা, আইনগত সুবিধা, কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপনের নানা কার্যক্রম তুলে ধরা হয়। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাইসা প্রকল্পের রংপুর ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে মতবিনিময় সভায় রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিদেশ প্রত্যাগত কর্মী, সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

Read More »

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি সালমান ফজলুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো: আব্দুর রাজ্জাক এমপি, আ. ফ. ম. রুহুল হক এমপি, ফরিদুল হক খান এমপি, মো: টিপু মনশি এমপি, মো: শাহরিয়ার আলম এমপি, সাজ্জাদুল হাসান এমপি, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি ও সুলতানা নাদিরা এমপি অংশগ্রহণ করেন। শুরুতে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়। মৈত্রীগ্রুপের এ বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করা হয়। সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং মেডিক্যাল প্রফেশনাল ও ফার্মাসিউটিক্যালস পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়। বৈঠকে জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা চট্টগ্রাম প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চট্টগ্রাম, ভারত মহাসাগর থেকে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করা সোমালিয়া জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। গত জিম্মি ঘটনার ৯ দিনের মাথায় বুধবার মালিকপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাসসকে বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘বুধবার সোমালিয়ার দস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়েছে। আশা করছি উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হবে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ ‘জাহাজের জিম্মি নাবিকরা সুস্থভাবে ফিরে আসবেন বলেও আত্বপ্রকাশ করেন তিনি।

Read More »

বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস

লাইফস্টাইল ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। ১. মা ১০ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে। ৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না। ৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। ৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। ৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। ৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। ৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো। ১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন…!!!! সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে। //উই. সো//

Read More »

বিশ্বে সপ্তম বারের মতো সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : হেলসিঙ্কি, ২০ মার্চ, ২০২৪ (লিগ্যাল ভয়েস ২৪) : টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ডের নাম। আর তালিকায় একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বুধবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৪।’ আন্তর্জাতিক সুখ দিবসের প্রাক্কালে প্রতিবছর সুখী দেশের এ তালিকা প্রকাশ করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪।’ বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে। এ বছরের তালিকায় যথারীতি ওপরের দিকে রয়েছে নরডিক অঞ্চলের দেশগুলো। প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে এ অঞ্চলের আরও তিনটি দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এছাড়া সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েলের নাম। নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে। এক দশকেরও আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দু’টির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম। বিপরীতে, প্রথম ২০টি দেশের তালিকায় জায়গা করে নিল কোস্টারিকা (১২তম) ও কুয়েত (১৩তম)। আফগানিস্তান তালিকার সর্বনি¤েœ রয়েছে। দেশটিতে ২০২০ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে দেশটির শাসন ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই আফগানিস্তান নজিরবিহীন মানবিক সংকটে রয়েছে। উল্লেখ্য, এ তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়। চলতি বছরের রিপোর্টে দেখা গেছে বিশ্বের অধিকাংশ জায়গায় বয়স্কদের তুলনায় তরুণরা বেশি সুখী। তবে সব অঞ্চলে নয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৩০ বছরের নিচের বয়সীদের সুখের মাত্রা নাটকীয়ভাবে নিচে নেমে গেছে। সে তুলনায় বয়স্করা এসব দেশে বেশি সুখী।

Read More »

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৪ খৃ. তামাক ব্যবহারজনিত মৃত্যু রোধ ও ক্ষয়ক্ষতি হ্রাসে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের কোন বিকল্প নেই- বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র একটি প্রতিনিধি দল। এসময় স্বাস্থ্যমন্ত্রী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর উদ্যোগকে ‘সময়োপযোগী’ বলে আখ্যা দেন। সভায় প্রজ্ঞা ও আত্মা’র পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন- যা অত্যন্ত উদ্বেগজনক। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ লক্ষ্যে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশনা দেন। তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনীতে যেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে তারমধ্যে রয়েছে সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ রাখার বিধান বিলুপ্ত করা, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য বা প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, সব ধরনের খুচরা বা খোলা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা, ই-সিগারেট, ভ্যাপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ এধরনের সকল পণ্য উৎপাদন, আমদানি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা ও তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৯০ শতাংশ করা ইত্যাদি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন- সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর মিজান চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর বাংলাদেশ প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

Read More »