সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২১ মার্চ, ২০২৪ খ্রি.

বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক সভাপতি সালমান ফজলুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো: আব্দুর রাজ্জাক এমপি, আ. ফ. ম. রুহুল হক এমপি, ফরিদুল হক খান এমপি, মো: টিপু মনশি এমপি, মো: শাহরিয়ার আলম এমপি, সাজ্জাদুল হাসান এমপি, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি ও সুলতানা নাদিরা এমপি অংশগ্রহণ করেন।

শুরুতে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রীগ্রুপের সদস্যগণের পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং মৈত্রীগ্রুপের কার্যক্রম সম্পর্কে সদস্যদের বৈঠকে ব্রিফ করা হয়।

মৈত্রীগ্রুপের এ বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগানোর সুপারিশ করা হয়।

সভাপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব- এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন বিষয়ক আলোচনা হয় এবং মেডিক্যাল প্রফেশনাল ও ফার্মাসিউটিক্যালস পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদের আইপিএ ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM