সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • রংপুরে সেমাই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

রংপুরে সেমাই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে খাদ্যদ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আফনান ফুড প্রোডাক্টস নামে একটি প্রীতষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন এবং বিক্রয়-বিতরণের অভিযোগের সত্যতা পেয়েছে বিএসটিআই। বিকেলে তথ্য জানান রংপুর বিভাগীয় বিএসটিআই অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ।

বলেন, খাদ্যদ্রব্য ও পণ্যসামগীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় রংপুর মহানগরীর পশ্চিম খাসবাগ এলাকার মেসার্স আফনান ফুড প্রোডাক্টসকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারে করে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি পণ্য উৎপাদন এবং বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাতদিনের কারাসন্ড এবং দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলাপ্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় তার সঙ্গে বিএসটিআই রংপুর বিভাগীয় সকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।জনস্বার্থে প্রশাসন ও প্রশাসনের সহায়তায় বিএসটিআই’র এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় বিএসটিআই অফিসের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM