সর্বশেষ
সর্বশেষ

Day: March 29, 2024

রংপুরে ফিরেদেখা’র উদ্যোগে ২ শত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে ও কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠাপোষকতায় ২শত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলে রংপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা এতিম, নিম্ন আয়ের পরিবার এবং বিশেষ শিশু-কিশোরদের পবিত্র ঈদুল ফিতরের পোশাক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান আসিফ উপস্থিত ছিলেন। শিশুদের দেশ প্রেমের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসসি খান, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, নার্গিস আখতার বানু ঝর্ণা, মাহবুবা লাভীন, ময়নুল ইসলাম, ফারহানা হাসান বীথি, শফিকুল ইসলাম আবির প্রমুখ। গত ১০ বছর যাবৎ ফিরেদেখা সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেন। এবছর আমাদের সংগঠনের উপদেষ্টা সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৫ থেকে কিশোর বয়সী ২শত শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক উপহার দিতে পেরেছি। ১শজন ছেলেদের ১টি শার্ট ও ১জিন্সপ্যান্ট, ১০৫ জন মেয়েদের ১টি করে ফ্রক উপহার প্রদান করা হলো।

Read More »

রংপুর মহানগর জাতীয় যুব সংহতির নব গঠিত আহবায়ক কমিটি’র পল্লীবন্ধু এরশাদের কবর জিয়ারত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর জাতীয় যুব সংহতির নব গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে রংপুরে পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসেইন এরশাদের কবর জিয়ারত ও পুস্প মাল্য অর্পন করেন। গতকাল (২৯ মার্চ) শুক্রবার বিকাল ৩টায় নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসে পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসেইন এরশাদের কবর জিয়ারত করেন রংপুর মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ ইউসুফ আহমেদ ও সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা হিরা। দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, এজাজ বাবু, আসাদুজ্জামান সাগর, শফিকুল ইসলাম রুবেল, সাদেকুল ইসলাম, সরোয়ার জাহান, সাজু মিয়া, ফজলে রাব্বি, আরিফ হোসেন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ মার্চ) শুক্রবার বাদ আছর রংপুর গ্রান্ড প্যালেস মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২য় ভাইস জেলা পদপ্রার্থী (২০২৪-২৫) লায়ন কিশোয়ার খান পিএম জেএফ। বিশেষ অতিথি ছিলেন লায়ন শাহ নাজমুল হক এমজেএফ -জিএলটি, লায়ন মোঃ আনিছুর রহমান খান এমজেএফ চেয়ারপার্সন ডিজিস কল, লায়ন সর্নালী হোসেন রিজিউন চেয়ারপার্সন হেডকোয়াটার, লায়ন সঞ্জিত কুমার বিশ্বাস রিজিউন চেয়ারপার্সন হেডকোয়াটার। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট মোঃ আজাহারুল ইসলাম দুলাল, প্রক্তন প্রেসিডেন্ট ইমদাদুল ইসলাম, কো অর্ডিনেটর নর্থ বেঙ্গল (রংপুর- দিনাজপুর) এনামুল হক সোহেল, জোন চেয়ারপার্সন ও আইপিপি বানিউল আদম বাবু, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী জাভেদ হাসান, ট্রেজারার আহসানুল হাবিব, ১ম ভাইস প্রেসিডেন্ট নাসরিন হক ববি, ২য় ভাইস প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার। লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের প্রেসিডেন্ট আতিক উল্লাহ অতিক, সেক্রেটারী স্বাধীন, ট্রেজারার শফিকুল ইসলাম কাঞ্চন। লায়ন্স ক্লাব অব ভিষনের প্রেসিডেন্ট মাহফিজুল আনাম সুজন, জোন চেয়ার পার্সন মুনির চৌধুরী। লায়ন্স ক্লাব অব মাহিগঞ্জের প্রেসিডেন্ট সামসুল আলম, ১ম ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রানু, ট্রেজারার সাইফুল ইসলাম আজাদ, ডাইরেক্টর আঃ রহিম। লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়ার সেক্রেটারী এসআর ফারুক। লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন মেনন, ডাইরেক্টর আনোয়ার আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ মার্চ, ২০২৪ খ্রি. জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভাতে ২৩-২৭ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত “১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ দেশে ফিরেছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির ১ম দিন ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভাতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ এ সভাপতিত্ব করেন। এসময়ে তিনি আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পীকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন এবং ‘পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি: বিল্ডিং ব্রিজেস ফর পীস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ‘প্রটেকশন অফ মাইনরিটি রাইটস’ শীর্ষক ইভেন্টে প্যানেল স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করেন। ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনেও বক্তব্য প্রদান করেন স্পীকার। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।

Read More »

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ মার্চ, ২০২৪খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এ. কে আব্দুল মোমেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, মো: শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল (জন), নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার কমল এবং জারা জাবীন মাহবুব অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ও মন্ত্রণালয়ের অর্জনের উপস্থাপন করা হয়। এসময় বৃহৎ অর্থনীতির দেশগুলোর সাথে বাংলাদেশের দাতা গ্রহীতার সম্পর্কের বদলে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর জাপান সফরের উপর রিপোর্ট কমিটিতে উপস্থাপন করা হয়। ২৫মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়। সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন উইং চালু করার বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »