জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর জাতীয় যুব সংহতির নব গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে রংপুরে পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসেইন এরশাদের কবর জিয়ারত ও পুস্প মাল্য অর্পন করেন। গতকাল (২৯ মার্চ) শুক্রবার বিকাল ৩টায় নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাসে পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসেইন এরশাদের কবর জিয়ারত করেন রংপুর মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ ইউসুফ আহমেদ ও সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা হিরা।
দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, এজাজ বাবু, আসাদুজ্জামান সাগর, শফিকুল ইসলাম রুবেল, সাদেকুল ইসলাম, সরোয়ার জাহান, সাজু মিয়া, ফজলে রাব্বি, আরিফ হোসেন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ।
















